northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা, ৩ মাসের কারাদণ্ডপরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিততাঁতী লীগ নেতা সাহাবুলের ভিসা প্রতারণার ফাঁদ তিনি সহ চক্রের ৬ সদস্য গ্রেফতার১০ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার, ম্যানেজারকে জরিমানাচলতি সপ্তাহেই পে-স্কেলের প্রজ্ঞাপন, ১ জুলাই থেকে কার্যকরদেবীগঞ্জে যুব সমাজের মাদকবিরোধী অভিযান, মাদকসেবী ও ব্যবসায়ী আটক, ৪৮ দিনের কারাদণ্ডকিশোরগঞ্জে স্কুলছাত্রীর বিষপানে মৃত্যুমাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ‎ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনপরিদর্শন কক্ষ উদ্বোধনে নির্বাচিত এমপির নাম, মহিলা এমপির নাম না থাকায় তীব্র ক্ষোভ
সাধারণ

ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মোঃ আবুল হাসেম

জেলা প্রতিনিধি

নীলফামারীর ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টো, দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সাধারণ সম্পাদক মোস্তাহার আলম লেবু এবং দৈনিক ঘোষনা পত্রিকার সাংগঠনিক সম্পাদক রায়হান পারভেজ নয়, দৈনিক আমার দেশ পত্রিকার দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ খান, দৈনিক ইনকিলাব পত্রিকার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ ২১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটির দুই বছরের জন্য অনুমতি দেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার ও সাধারন সম্পাদক আল আমিন। ডিমলা রিপোর্টার্স ইউনিটির সংগঠনটি স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিমলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, সরকারের উন্নয়ন কর্মকান্ড, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও সম্ভাবনাময় বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে নতুন কমিটি কাজ করবে। নবনির্বাচিত সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টো বলেন, ডিমলা রিপোর্টার্স ইউনিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জনস্বার্থে কাজ করবে। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংগঠনের সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তিনি সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন বর্তমানে স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সাংবাদিকদের নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। নবগঠিত কমিটি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি ডিমলার ইতিবাচক সংবাদগুলো জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।