northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা, ৩ মাসের কারাদণ্ডপরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিততাঁতী লীগ নেতা সাহাবুলের ভিসা প্রতারণার ফাঁদ তিনি সহ চক্রের ৬ সদস্য গ্রেফতার১০ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার, ম্যানেজারকে জরিমানাচলতি সপ্তাহেই পে-স্কেলের প্রজ্ঞাপন, ১ জুলাই থেকে কার্যকরদেবীগঞ্জে যুব সমাজের মাদকবিরোধী অভিযান, মাদকসেবী ও ব্যবসায়ী আটক, ৪৮ দিনের কারাদণ্ডকিশোরগঞ্জে স্কুলছাত্রীর বিষপানে মৃত্যুমাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ‎ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনপরিদর্শন কক্ষ উদ্বোধনে নির্বাচিত এমপির নাম, মহিলা এমপির নাম না থাকায় তীব্র ক্ষোভ
রংপুর বিভাগ

দেবীগঞ্জে যুব সমাজের মাদকবিরোধী অভিযান, মাদকসেবী ও ব্যবসায়ী আটক, ৪৮ দিনের কারাদণ্ড

দেবীগঞ্জে যুব সমাজের মাদকবিরোধী অভিযান, মাদকসেবী ও ব্যবসায়ী আটক, ৪৮ দিনের কারাদণ্ড


‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
‎পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় লিটু চন্দ্র রায় (মাদকসেবী ও ব্যবসায়ী হিসেবে স্থানীয়দের অভিযোগ) নামে এক ব্যক্তিকে ১৩ পিছ নেশাজাতীয় ট্যাবলেট টাপেন্টাডলসহ আটক করা হয়।

‎রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মধ্যপাড়া এলাকার কয়েকজন তরুণ মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন। আটক লিটু চন্দ্র রায় ২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকার মৃত মঙ্গল চন্দ্র রায়ের ছেলে।

‎স্থানীয়দের অভিযোগ, লিটু দীর্ঘদিন ধরে মধ্যপাড়া এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় নেশাজাতীয় ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন ও বিক্রি করে আসছিলেন। এলাকায় মাদকের বিস্তার রোধ এবং নিজেদের এলাকা মাদকমুক্ত রাখার উদ্দেশ্যে স্থানীয় তরুণরা উদ্যোগ নিয়ে তাকে আটক করেন।

‎পরে বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হলে পুলিশ সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া।

‎এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ৫ উপধারা অনুযায়ী লিটু চন্দ্র রায়কে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ফলে মোট ৪৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

‎স্থানীয় তরুণরা জানান, শুধু প্রশাসনের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রতিটি পাড়া-মহল্লার মানুষকে সচেতন ও সজাগ হয়ে কাজ করতে হবে। নিজেদের এলাকা মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

‎এদিকে স্থানীয় যুব সমাজের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া। তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলনে তরুণদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।