প্রধান সংবাদ
Northmail24 Team
২৫ অক্টোবর ২০২৫, ৫:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে না গিয়ে জুনিয়র হকি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক,নীরা :

রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এবার পড়ল হকিতেও। ক্রিকেটে যেমন ভারত-পাকিস্তানের সম্পর্কের কারণে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল হাইব্রিড মডেলে, হকিতে সে সুযোগ পেল না পাকিস্তান। ফলে বাধ্য হয়েই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে দেশটিকে—সরে দাঁড়িয়েছে জুনিয়র হকি বিশ্বকাপ থেকে।

আগামী ২৮ নভেম্বর ভারতের তামিলনাড়ুতে পর্দা উঠছে জুনিয়র হকি বিশ্বকাপের। কিন্তু টুর্নামেন্ট শুরুর এক মাস আগে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ)।

পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। এই টুর্নামেন্টে পাকিস্তান ছিল ভারত, চিলি ও সুইজারল্যান্ডের সঙ্গে একই গ্রুপে। তবে পাকিস্তান সরে দাঁড়ানোয় এখন পর্যন্ত তাদের পরিবর্তে কোন দল খেলবে, তা জানায়নি আইএইচএফ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই নতুন দলের নাম ঘোষণা করা হবে।

হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে বলেন,

> “পাকিস্তানের জন্য আমাদের দরজা সবসময় খোলা। তারা খেলতে আসবে কি না, সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। তবে অনির্দিষ্ট সময় ধরে অপেক্ষা করা সম্ভব নয়।”

এর আগে এশিয়া কাপ হকিতেও একই কারণে ভারত সফর বাতিল করেছিল পাকিস্তান। সেবার তাদের পরিবর্তে খেলেছিল বাংলাদেশ।

জুনিয়র বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলেও পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে। পিএইচএফের মহাসচিব রানা মুজাহিদ বলেন,

> “আমরা আইএইচএফকে অনুরোধ করেছি, যেন তারা নিরপেক্ষ কোনো ভেন্যুতে আমাদের ম্যাচগুলো আয়োজন করে। বড় টুর্নামেন্টে ভারতের মাটিতে খেলতে না পারা আমাদের হকির জন্য বড় ক্ষতি। যখন ভারতীয় খেলোয়াড়রাই নিরপেক্ষ ভেন্যুতেও আমাদের সঙ্গে মুখোমুখি হতে চান না, তখন ভারতে গিয়ে খেলার প্রশ্নই ওঠে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০