প্রধান সংবাদ
Northmail24 Team
৯ নভেম্বর ২০২৫, ৮:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে স্কুলে ক্লাস বন্ধ করে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:বাপ্পী:

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি বাস্তবায়ন ও শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে সারাদেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সব বিদ্যালয়েও পাঠদান বন্ধ হয়ে গেছে।

রবিবার সকালে সরজমিনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।

এর আগে শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন মাসুদ এই কর্মবিরতির ঘোষণা দেন। তিনি বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, শাহবাগে চলমান ‘কলম বিরতি’ কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে বহু শিক্ষক আহত হন। শামসুদ্দিন মাসুদের দাবি, শতাধিক শিক্ষক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুর রহমান চৌধুরী শরিফ বলেন, “জাতি গঠনের কারিগর আমাদের সহকর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

অপর এক শিক্ষক নাজমা ইয়াসমিন বলেন, “আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও নার্স ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ১০ম গ্রেডে বেতন পান, কিন্তু আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এটি অবিচার।”

এদিকে, বিদ্যালয়ের এক শিক্ষার্থী লাকি আক্তার জানায়, “ক্লাস বন্ধ থাকায় আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে। সামনে ফাইনাল পরীক্ষা, তাই শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়ার অনুরোধ জানাই।”

শিক্ষকদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও দেবীগঞ্জ উপজেলা সভাপতি মো. নুর ইসলাম বলেন, “সহকারী শিক্ষকদের তিন দফা দাবিই ন্যায্য। সরকার দ্রুত উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করুক, না হলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে বড় ক্ষতি হবে।”

বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জহুরুল হক সেবারমান নিয়ে প্রশংসায় ভাসছেন

সৈয়দপুরে সংরক্ষিত নারী এমপি বিলকিস ইসলামকে সংবর্ধনা

নীলফামারীতে র‌্যাব-১৩ এর অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১০

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১১

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১২

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৩

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৪

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৬

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৭

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৯

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

২০