প্রধান সংবাদ
Northmail24 Team
১১ মার্চ ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, রকি :

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা সড়ক নিরাপত্তা কমিটি-এর এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নীলফামারী সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) এস এম মাহবুবুর রহমান।

সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সরকার এবং জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম।

সভায় ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে—
• সড়ক নিরাপত্তা নিশ্চিতে ভিজিল্যান্স টিম গঠন
• ফিটনেসবিহীন ও রুট পারমিটবিহীন যানবাহন চলাচল বন্ধ
• অতিরিক্ত যাত্রী পরিবহন না করা
• সড়কের পাশের ভাসমান বাজার উচ্ছেদ
• দুর্ঘটনা মোকাবেলায় মেডিকেল টিম গঠন

জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাসেল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলো প্রতিদিন মধ্যরাতে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে নির্দিষ্টভাবে থামবে। সেখান থেকেই যাত্রীরা নিজ নিজ গন্তব্যে যাবেন। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও যাত্রী ওঠানামা করা হবে না।
এছাড়া রাতের বেলায় পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলেও সভায় জানানো হয়।

বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান বলেন, ঈদের পর অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। একই সঙ্গে ফিটনেসবিহীন ও রুট পারমিটবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সড়ক পথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। প্রশাসন ও পুলিশের পাশাপাশি মালিক-শ্রমিকদের সমন্বিত সহযোগিতায় নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দমুখর পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

১০

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

১১

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাংকিং চালুর উদ্যোগ, মানোন্নয়নে জোর সরকারের

১৩

গ্রাহকদের তেল প্রদানে কারচুপি,  জরিমানা ৫০ হাজার  টাকা

১৪

টানা চারদিন পর সোনার দাম কমেছে

১৫

১৬

নীলফামারীতে দারিদ্র বিমোচনে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৭

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

১৮

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

১৯

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

২০