404 Not Found


nginx
নীলফামারী সদর – northmail24.com https://northmail24.com Wed, 23 Sep 2026 16:51:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://northmail24.com/wp-content/uploads/2026/08/cropped-fav-icon-32x32.png নীলফামারী সদর – northmail24.com https://northmail24.com 32 32 সৈয়দপুরে চুরি-ছিনতাই বেড়েছে, বাড়ছে জনমনে আতঙ্ক https://northmail24.com/%e0%a6%b8%e0%a7%88%e0%a7%9f%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c/ https://northmail24.com/%e0%a6%b8%e0%a7%88%e0%a7%9f%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c/#respond Wed, 23 Sep 2026 16:51:29 +0000 https://northmail24.com/?p=387 মোঃ আবুল হাসেম,
স্টাফ রিপোর্টার

উত্তরের বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত নীলফামারীর সৈয়দপুরে গত কয়েক মাসে চুরি, ছিনতাই ও প্রতারণার ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। দিনের বেলায় মোটরসাইকেলে এসে পথচারীদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় শহরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বাড়ছে।

সৈয়দপুর শহরে প্রতিদিন জেলা ও বিভাগের বিভিন্ন এলাকা থেকে ব্যবসা-বাণিজ্যসহ নানা প্রয়োজনে হাজারো মানুষ আসেন। শহরে রয়েছে বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন জেলার যাত্রীরাও প্রতিদিন এ শহর দিয়ে চলাচল করেন। ফলে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দিনের বিভিন্ন সময়ে শহরের ব্যস্ত সড়কগুলোতে মোটরসাইকেলে এসে পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। একই সঙ্গে রাতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনাও ঘটছে। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা হলেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সহায়তা মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সাম্প্রতিক সময়ে একের পর এক চুরি, ছিনতাই, প্রতারণা ও কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

গত ১৫ সেপ্টেম্বর ভোরে শহরের প্লাজা মার্কেটের নিচতলায় বিদ্যুৎ জুয়েলার্স ও ইনফিনিক্স মোবাইলের শোরুমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা দুটি দোকান থেকে স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ইনফিনিক্স মোবাইল শোরুমের মালিক আহাদ আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করেন।

তবে মামলা দায়েরের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ—এমন অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। পরে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্লাজা মার্কেটের ব্যবসায়ীরা মানববন্ধন করেন। মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এর আগে গত ২৭ আগস্ট রেজওয়ান নামে এক কিশোরের চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা যাত্রীবেশে তার ভ্যানে ওঠে। পরে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে গিয়ে কৌশলে তাকে পান আনতে পাঠিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

এর আগের দিন সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের বাড়াইশাল পাড়া এলাকার আরিফুজ্জামান স্ত্রীকে নিয়ে কেনাকাটা শেষে রিকশায় বাড়ি ফিরছিলেন। পথে মোবাইল ফোনে কথা বলার সময় পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি সৈয়দপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে এখনো মোবাইল ফোনটি উদ্ধার হয়নি বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলছেন, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্র হিসেবে সৈয়দপুরে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের চলাচল রয়েছে। এ অবস্থায় চুরি-ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও তৎপরতা প্রয়োজন। পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, চুরি-ছিনতাই ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। প্রতিটি অভিযোগ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

]]>
https://northmail24.com/%e0%a6%b8%e0%a7%88%e0%a7%9f%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c/feed/ 0
মুসলমানের হাসিতে সদকার সওয়াব, নবীজি ছিলেন সদা হাস্যোজ্জ্বল https://northmail24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8/ https://northmail24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8/#respond Fri, 11 Sep 2026 06:27:40 +0000 https://northmail24.com/?p=310 নিজস্ব প্রতিবেদক
হাসি মানুষের অন্যতম সুন্দর অভিব্যক্তি। একটি আন্তরিক হাসি মুহূর্তেই মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও আপনত্বের অনুভূতি তৈরি করতে পারে। ইসলামের দৃষ্টিতেও হাসিমুখে মানুষের সঙ্গে কথা বলা শুধু সামাজিক সৌজন্য নয়, বরং এটি সওয়াবের কাজ।

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনেও হাস্যোজ্জ্বল আচরণের অসংখ্য দৃষ্টান্ত পাওয়া যায়। তিনি সাহাবিদের সঙ্গে কোমল ও প্রফুল্ল আচরণ করতেন এবং মানুষকে কাছে টানার ক্ষেত্রে হাসিকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করতেন।

হৃদয়ের পরিচ্ছন্নতা মানুষের আচরণেও ফুটে ওঠে। হিংসা, বিদ্বেষ, অহংকার ও কপটতা থেকে মুক্ত অন্তর মানুষের কথাবার্তা ও মুখের অভিব্যক্তিতে স্বাভাবিকভাবেই কোমলতা এনে দেয়। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-কে সর্বোত্তম মানুষ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বিশুদ্ধ অন্তর ও সত্যভাষী ব্যক্তির কথা বলেন। বিশুদ্ধ অন্তরের মানুষ বলতে তিনি এমন ব্যক্তিকে বোঝান, যার অন্তরে পাপ, শত্রুতা, হিংসা-বিদ্বেষ, অহংকার ও কপটতা নেই। (ইবনে মাজা: ৪২১৬)

ইসলামে হাসির ধরন

ইসলামি আলোচনায় হাসির কয়েকটি ধরন পাওয়া যায়। এর মধ্যে ‘তাবাসসুম’ হলো মুচকি হাসি। এতে সাধারণত কোনো উচ্চ শব্দ হয় না; মুখে শুধু হাসির অভিব্যক্তি ফুটে ওঠে। রাসুলুল্লাহ (সা.)-এর স্বাভাবিক আচরণে এমন হাসির উপস্থিতি ছিল। আবদুল্লাহ ইবনে হারিস (রা.) বলেন, তিনি রাসুলুল্লাহ (সা.)-এর চেয়ে বেশি মুচকি হাসতে কাউকে দেখেননি। (তিরমিজি: ৩৬৪১)

আরেক ধরনের হাসিকে ‘দিহক’ বলা হয়, যেখানে দাঁত দেখা যেতে পারে এবং হালকা শব্দও হতে পারে। এটি বৈধ হলেও সংযত থাকা উত্তম। অন্যদিকে অট্টহাসি বা ‘কাহকাহা’কে ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। তাই মুসলমানের জন্য পরিমিত ও মার্জিত হাসিই উত্তম আচরণ।

হাসিমুখে সাক্ষাৎও সদকা

হাসির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—এটি মানুষের প্রতি সদাচরণের একটি অংশ। আবু জার (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নিজের মুসলিম ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করাও সদকা। (তিরমিজি: ১৯৫৬)

কারও মুখে হাসি ফোটানো কিংবা তাকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করা তার মনে আনন্দ সৃষ্টি করে। এ কারণেই ইসলামে হাসিমুখে কথা বলা ও মানুষের সঙ্গে সুন্দর আচরণকে গুরুত্ব দেওয়া হয়েছে।

রাসুলুল্লাহ (সা.)-এর আচরণেও এর বাস্তব উদাহরণ দেখা যায়। জারির (রা.) ইসলাম গ্রহণের পর থেকে নবীজির কাছে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা পাননি। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) যখনই তার দিকে তাকাতেন, মুচকি হাসতেন। (বুখারি: ৩০৩৫)

নবীজির হাসিতে ছিল মানুষের প্রতি ভালোবাসা

রাসুলুল্লাহ (সা.) এমনভাবে মানুষের সঙ্গে কথা বলতেন যে, প্রত্যেক সাহাবিই তাঁর কাছ থেকে বিশেষ ভালোবাসা পাওয়ার অনুভূতি করতেন। তাঁর হাসিমুখ ও আন্তরিক আচরণ মানুষকে নির্ভয়ে নিজের কথা বলার সুযোগ করে দিত।

কাব ইবনে মালিক (রা.) বর্ণনা করেন, তিনি নবীজির সঙ্গে দেখা করলে আনন্দে তাঁর চেহারা উজ্জ্বল হয়ে উঠত। তাঁর মুখমণ্ডলের আনন্দ দেখে সাহাবিরা তা বুঝতে পারতেন। (বুখারি: ৩৫৫৬)

সাহাবিদের দৈনন্দিন জীবনেও রাসুলুল্লাহ (সা.) স্বাভাবিকভাবে মিশতেন। আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা.)-এর একটি ঘটনায় দেখা যায়, তার একটি আচরণ শুনে নবীজি রাগ না করে মৃদু হেসেছিলেন। (মুসলিম: ৪৪৯৬)

অধীনস্থদের সঙ্গেও কোমল আচরণ

কাজের ক্ষেত্রে কেউ ভুল করলে অনেক সময় মানুষের মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু রাসুলুল্লাহ (সা.) তাঁর সেবায় থাকা ব্যক্তিদের প্রতিও ছিলেন অত্যন্ত কোমল।

আনাস ইবনে মালিক (রা.) প্রায় ১০ বছর নবীজির সেবা করেছেন। তিনি জানান, এই দীর্ঘ সময়ে রাসুলুল্লাহ (সা.) কখনো তাকে রাগ করে ‘কেন এমন করেছ’ বা ‘কেন এমন করোনি’—এ ধরনের কথা বলেননি।

অন্য এক ঘটনায় আনাস (রা.) বলেন, নবীজি তাকে একটি কাজে পাঠিয়েছিলেন। কিন্তু তিনি পথে সমবয়সী শিশুদের খেলায় ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর নবীজি সেখানে এসে তার ঘাড়ে হাত রাখেন এবং তিনি ফিরে তাকালে দেখতে পান, রাসুলুল্লাহ (সা.) হাসছেন। (আবু দাউদ: ৪৭৭৩)

পারিবারিক জীবনেও ছিল হাসিমুখ

শুধু সাহাবি বা বাইরের মানুষের সঙ্গেই নয়, পরিবারের সদস্যদের সঙ্গেও রাসুলুল্লাহ (সা.) ছিলেন হাস্যোজ্জ্বল ও আন্তরিক।

আয়েশা (রা.)-এর সঙ্গে নবীজির একটি ঘটনার বর্ণনায় দেখা যায়, তাঁর ঘরে থাকা খেলনা দেখে রাসুলুল্লাহ (সা.) কৌতূহলী হয়ে প্রশ্ন করেন। একটি খেলনা ঘোড়ার সঙ্গে দুইটি পাখা দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন। আয়েশা (রা.) মজা করে সুলাইমান (আ.)-এর ঘোড়ার কথা উল্লেখ করলে নবীজি হেসে ওঠেন। (আবু দাউদ: ৪৯৩২)

এ ঘটনা থেকে বোঝা যায়, পরিবারের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রেও নবীজি আনন্দ, রসিকতা ও হাস্যরসকে স্বাভাবিকভাবে গ্রহণ করতেন।

অমুসলিমদের প্রতিও সৌহার্দ্য

রাসুলুল্লাহ (সা.)-এর হাসিমুখ কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য সীমাবদ্ধ ছিল না। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সঙ্গে তিনি সৌজন্য ও মানবিকতার আচরণ করতেন।

একবার এক ইহুদি ব্যক্তি কেয়ামতের দিনের মেহমানদারি সম্পর্কে নবীজির সঙ্গে কথা বলেন। তার বক্তব্য শুনে রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের দিকে তাকিয়ে হাসেন; এমনকি তাঁর দাঁতও প্রকাশিত হয়। (বুখারি: ৬৫২০)

অন্যের হাসির জন্যও দোয়া

ইসলাম শুধু নিজে হাসিমুখে থাকার শিক্ষা দেয় না; অন্যের আনন্দ ও হাসিকেও মূল্য দিতে শেখায়। কারও হাসি দেখে তার জন্য ‘আদহাকাল্লাহু সিন্নাকা’ দোয়া করার কথা বর্ণিত হয়েছে। এর অর্থ—আল্লাহ আপনার হাসি অটুট রাখুন। রাসুলুল্লাহ (সা.)-এর হাসি দেখে উমর (রা.) এ দোয়া করেছিলেন বলে হাদিসে এসেছে। (বুখারি: ৩২৯৪)

শেষ দিনেও উম্মতের দিকে হাসিমুখে তাকিয়েছিলেন

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের শেষ সময়েও তাঁর হাস্যোজ্জ্বলতার একটি হৃদয়স্পর্শী ঘটনা রয়েছে।

আনাস ইবনে মালিক (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের দিন সোমবার ফজরের নামাজে আবু বকর (রা.) ইমামতি করছিলেন। নবীজি (সা.) আয়েশা (রা.)-এর কক্ষের পর্দা সরিয়ে সাহাবিদের নামাজের কাতারে দাঁড়ানো অবস্থায় দেখেন। এ দৃশ্য দেখে তিনি মৃদু হাসেন। এরপর ওই দিনই তাঁর ইন্তেকাল হয়। (বুখারি: ১২০৫)

হাসি তাই শুধু মুখের একটি অভিব্যক্তি নয়; এটি মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যের প্রকাশ। ইসলামে পরিমিত ও আন্তরিক হাসিকে উৎসাহিত করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর জীবন থেকে আমরা শিখতে পারি—কঠিন পরিস্থিতিতেও মানুষের সঙ্গে কোমল ও হাসিমুখে আচরণ করা সম্ভব।

তাই একজন মুসলমানের উচিত অহংকার, বিদ্বেষ ও রূঢ়তা পরিহার করে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করা। একটি আন্তরিক হাসি হয়তো বড় কোনো দান নয়, কিন্তু কারও মন ভালো করে দিতে পারে—আর সেই কারণেই ইসলামে হাসিমুখে সাক্ষাৎকেও সদকার মর্যাদা দেওয়া হয়েছে।

]]>
https://northmail24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8/feed/ 0
চলতি সপ্তাহেই পে-স্কেলের প্রজ্ঞাপন, ১ জুলাই থেকে কার্যকর https://northmail24.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0/ https://northmail24.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0/#respond Tue, 01 Sep 2026 04:51:01 +0000 https://northmail24.com/?p=216 চলতি সপ্তাহেই পে-স্কেলের প্রজ্ঞাপন, ১ জুলাই থেকে কার্যকর
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় বেতন স্কেল-২০২৬ নিয়ে চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হতে পারে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে একাধিক প্রজ্ঞাপনের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কিছু বিষয়ে স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) জারি করা হবে।
সোমবার (৩১ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি। তিনি বলেন, নতুন পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। এ জন্য একটি নয়, একাধিক প্রজ্ঞাপন জারি হবে।
নতুন বেতন কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে সর্বোচ্চ প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর সর্বনিম্ন গ্রেডে প্রারম্ভিক মূল বেতন হবে ২০ হাজার টাকা।
১ জুলাই থেকে কার্যকর
মন্ত্রিপরিষদসচিব জানান, সর্বশেষ ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল। প্রায় এক যুগ পর নতুন কাঠামো আসছে। অনুমোদিত নতুন বেতন স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।
তবে নতুন কাঠামো একবারে পুরোপুরি বাস্তবায়ন না করে তিন ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেড অনুযায়ী নতুন প্রারম্ভিক বেতন
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেডভিত্তিক প্রারম্ভিক মূল বেতন হবে—
গ্রেড
নতুন প্রারম্ভিক মূল বেতন
১ম
১,৫৬,০০০ টাকা
২য়
১,৩২,০০০ টাকা
৩য়
১,১৩,০০০ টাকা
৪র্থ
১,০০,০০০ টাকা
৫ম
৮৬,০০০ টাকা
৬ষ্ঠ
৭১,০০০ টাকা
৭ম
৫৮,০০০ টাকা
৮ম
৪৬,০০০ টাকা
৯ম
৪৪,০০০ টাকা
১০ম
৩২,০০০ টাকা
১১তম
২৫,০০০ টাকা
১২তম
২৪,৩০০ টাকা
১৩তম
২৪,০০০ টাকা
১৪তম
২৪,০০০ টাকা
১৫তম
২৩,৫০০ টাকা
১৬তম
২১,৯০০ টাকা
১৭তম
২১,৪০০ টাকা
১৮তম
২১,০০০ টাকা
১৯তম
২০,৫০০ টাকা
২০তম
২০,০০০ টাকা
নিচের গ্রেডে তুলনামূলক বেশি বৃদ্ধি
নতুন কাঠামোয় ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন আগের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। অন্যদিকে ১২তম থেকে ২০তম গ্রেডে বৃদ্ধির হার আরও বেশি রাখা হয়েছে।
সবচেয়ে বেশি হারে বৃদ্ধি দেখা যাচ্ছে ২০তম গ্রেডে। এই গ্রেডের বর্তমান ৮ হাজার ২৫০ টাকা প্রারম্ভিক মূল বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ১৯তম গ্রেডে ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার ৫০০ টাকা।
১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ টাকা থেকে নতুন বেতন ২১ হাজার টাকা এবং ১৭তম গ্রেডে ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। ১৬তম গ্রেডের বেতন ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৯০০ টাকা।
১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা থেকে নতুন প্রারম্ভিক বেতন হয়েছে ২৩ হাজার ৫০০ টাকা। ১৪তম ও ১৩তম গ্রেডে নতুন বেতন যথাক্রমে ২৪ হাজার ও ২৪ হাজার টাকা। ১২তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৩০০ টাকা।
অন্যদিকে ৯ম গ্রেডে ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা, ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩২ হাজার এবং ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা হয়েছে।
ভাতা ও পেনশনেও আসবে নির্দেশনা
নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য অর্থ বিভাগ থেকে প্রয়োজনীয় প্রজ্ঞাপন, আদেশ ও নির্দেশনা জারি করা হবে। এসব নথিতে নতুন বেতন নির্ধারণের নিয়ম, বিভিন্ন ধরনের ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা থাকবে।
সরকারি বেতন কাঠামো যথাযথভাবে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।
ফলে প্রজ্ঞাপন প্রকাশের পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ, ভাতা ও অন্যান্য সুবিধা কীভাবে কার্যকর হবে—তা অর্থ বিভাগের পরবর্তী নির্দেশনায় আরও স্পষ্ট হবে।

]]>
https://northmail24.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা প্রস্তাব https://northmail24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/ https://northmail24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#respond Mon, 24 Aug 2026 18:24:56 +0000 https://northmail24.com/?p=142 ‎
‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি-
‎
‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হালিমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের ১২ জন ইউপি সদস্য। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ এবং সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে চেয়ারম্যানের বিরুদ্ধে এ অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।
‎
‎বুধবার (১৯ আগস্ট) ইউপি সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবসংবলিত লিখিত আবেদন ও সভার রেজুলেশনের অনুলিপি দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দেন।
‎
‎ইউপি সদস্যদের দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মো. আব্দুল হালিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া সাধারণ জনগণের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের জটিলতা সৃষ্টির অভিযোগও করা হয়েছে।
‎
‎আবেদনে আরও বলা হয়, চেয়ারম্যানের সঙ্গে কাজ করা ইউপি সদস্যদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। এসব কারণে পরিষদের ১২ জন সদস্য সর্বসম্মতিক্রমে জরুরি সভা করে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণ করেন। পরে সভার রেজুলেশনের অনুলিপিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব দাখিল করা হয়।
‎
‎এ বিষয়ে সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, কিছুদিন আগে পরিষদের এক নারী ইউপি সদস্যকে বিনা দোষে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। ঘটনাটি চেয়ারম্যানের এলাকায় হলেও তিনি এর কোনো কার্যকর সমাধান করেননি।
‎
‎তিনি বলেন, “একজন ইউপি সদস্য লাঞ্ছিত হওয়ার পরও চেয়ারম্যান আমাদের অভিভাবক হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি এবং বিষয়টিকে গুরুত্ব দেননি। আজ একজন ইউপি সদস্য লাঞ্ছিত হয়েছেন, আগামীতে অন্য কোনো ইউপি সদস্য যে লাঞ্ছিত হবেন না—তার নিশ্চয়তা কী? তাহলে আমরা কীভাবে তাঁর ওপর আস্থা রাখব?”
‎
‎এদিকে, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ ও অনাস্থা প্রস্তাবের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
‎
‎বার্তা প্রেরক:
‎নাহিদ সিদ্দিক বাপ্পী
‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
‎মোবাইল: ০১৯০৬৩৩৬৬২০

]]>
https://northmail24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/feed/ 0
তিস্তা সেচ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু, উপকৃত হবে ৪২ হাজার হেক্টর জমি https://northmail24.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9a-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac/ https://northmail24.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9a-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac/#respond Mon, 24 Aug 2026 13:17:25 +0000 https://northmail24.com/2026/08/24/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9a-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac/ নিজস্ব প্রতিবেদক, নীলফামারী সদর: তিস্তা সেচ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু, উপকৃত হবে ৪২ হাজার হেক্টর জমি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এলাকার মানুষও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই কাজের অগ্রগতি দেখতে ভিড় করেন। তাঁরা বলছেন, বছরের পর বছর ধরে যে সমস্যা তাঁদের ভোগাচ্ছিল, এবার তার একটি স্থায়ী সমাধানের আশা তৈরি হয়েছে।

কী বলছেন সংশ্লিষ্টরা

দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি চলছে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এই কাজ শেষ হলে এলাকার অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়বে। কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ—সবাই উপকৃত হবেন।

স্থানীয়দের প্রত্যাশা

স্থানীয় বাসিন্দারা বলছেন, পরিকল্পনা যেন কাগজেই আটকে না থাকে। তাঁদের প্রত্যাশা—

  • নির্ধারিত সময়ে কাজ শেষ হোক
  • স্বচ্ছতার সঙ্গে অর্থ ব্যয় হোক
  • রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্পষ্ট থাকুক

সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, পরবর্তী পর্যায়ের কাজ নিয়ে শিগগিরই আলাদা ঘোষণা আসবে। এ বিষয়ে হালনাগাদ তথ্য জানতে চোখ রাখুন North Mail 24-এ।

]]>
https://northmail24.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9a-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac/feed/ 0
উত্তরা ইপিজেডে নতুন তিন কারখানা, দুই হাজার শ্রমিকের কাজের সুযোগ https://northmail24.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%87%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95/ https://northmail24.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%87%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95/#respond Mon, 24 Aug 2026 10:17:27 +0000 https://northmail24.com/2026/08/24/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%87%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95/ নিজস্ব প্রতিবেদক, নীলফামারী সদর: উত্তরা ইপিজেডে নতুন তিন কারখানা, দুই হাজার শ্রমিকের কাজের সুযোগ। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এলাকার মানুষও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই কাজের অগ্রগতি দেখতে ভিড় করেন। তাঁরা বলছেন, বছরের পর বছর ধরে যে সমস্যা তাঁদের ভোগাচ্ছিল, এবার তার একটি স্থায়ী সমাধানের আশা তৈরি হয়েছে।

কী বলছেন সংশ্লিষ্টরা

দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি চলছে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এই কাজ শেষ হলে এলাকার অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়বে। কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ—সবাই উপকৃত হবেন।

স্থানীয়দের প্রত্যাশা

স্থানীয় বাসিন্দারা বলছেন, পরিকল্পনা যেন কাগজেই আটকে না থাকে। তাঁদের প্রত্যাশা—

  • নির্ধারিত সময়ে কাজ শেষ হোক
  • স্বচ্ছতার সঙ্গে অর্থ ব্যয় হোক
  • রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্পষ্ট থাকুক

সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, পরবর্তী পর্যায়ের কাজ নিয়ে শিগগিরই আলাদা ঘোষণা আসবে। এ বিষয়ে হালনাগাদ তথ্য জানতে চোখ রাখুন North Mail 24-এ।

]]>
https://northmail24.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%87%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95/feed/ 0