404 Not Found


nginx
নীলফামারী – northmail24.com https://northmail24.com Tue, 06 Oct 2026 09:09:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://northmail24.com/wp-content/uploads/2026/08/cropped-fav-icon-32x32.png নীলফামারী – northmail24.com https://northmail24.com 32 32 নীলফামারী বি এন সি সির উদ্যোগে শিশু ধিকার বিষয়ে সচেতনতা মুলক কর্মসূচি https://northmail24.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%ab%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d/ https://northmail24.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%ab%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d/#respond Tue, 06 Oct 2026 08:50:48 +0000 https://northmail24.com/?p=422 নিজস্বা প্রতিবেদক : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর( বি এন সি সি ) এর উদ্যোগে শিশু অধিকার সচেতনামূলক র‍্যালি আয়োজন করা হয়। শিশু অধিকার সচেতনামূলক র‍্যালিটি নীলফামারী সরকারি মহিলা কলেজ থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নীলফামারী সরকারি মহিলা কলেজে গিয়ে শেষ হয়। এতে নীলফামারী সরকারি মহিলা কলেজের বিএনসিসি প্লাটুন কমান্ডার মোঃআজিজুর রহমান নেতৃত্ব দেন। এবং সামরিক স্টাফ কর্পোরাল মোঃ মাজেদুল ইসলাম সহ বিএনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ ফিরোজুল ইসলাম উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী কলেজ গুলো হলো নীলফামারী সরকারী মহিলা কলেজ, নীলফামারী সরকারি কলেজ এবং জলঢাকা সরকারি কলেজ।

]]>
https://northmail24.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%ab%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d/feed/ 0
নীলফামারীতে ডিএনএ প্রমাণিত, তবুও সন্তানের পিতৃপরিচয় দিচ্ছে না জয় https://northmail24.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%ab%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%8f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3/ https://northmail24.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%ab%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%8f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3/#respond Sun, 04 Oct 2026 14:52:13 +0000 https://northmail24.com/?p=415 মোঃ সাগর আলী, নীলফামারী:

নীলফামারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্ক স্থাপন। অত:পর ডিএনএ পরীক্ষার রিপোর্ট অনুযায়ী সন্তানের জন্মদাতা হলেও পিতৃ পরিচয় দিতে নারাজ জেলার কিশোরগঞ্জ উপজেলার ৩ নং নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর মৌলভীর হাট হাজীপাড়া এলাকার জাকারিয়া সরকারের ছেলে রায়হান সরকার জয়।

এদিকে, জন্ম নিবন্ধন না থাকায় জরুরি স্বাস্থ্য টিকা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীর কোমলমতি ওই শিশুটি। সন্তানের পিতৃ পরিচয় আদায়ে আইনের দ্বারস্থ ভুক্তভোগী।

মামলা সূত্রে জানা যায়, মামলাটি দায়ের করা হয় ২৩/০৮/২০২৪ তারিখে। যার জিআর নং- ২৭/২৬। মামলার বাদী ভিকটিমের মা তহমিনা বেগম। ভিকটিমের কোলে রয়েছে ২ বছর বয়সী এক কন্যা শিশু।

ভিকটিম সিমরান জাহান (ছদ্মনাম) বলেন, ডিএনএ রিপোর্ট প্রমাণিত হওয়ার প্রায় এক বছর হলেও অভিযুক্ত এখনো শিশুটিকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। আমি আমার সন্তানের পিতৃপরিচয় চাই এবং সন্তানের ভরণপোষণের যাবতীয় খরচ চাই।

তিনি আরও বলেন, বাচ্চা জন্মের পর বুকের দুধ না পাওয়ায় বাজারের দুধ খাওয়াতে হয়েছে। আর্থিক সংকটের কারণে রক্ত বিক্রি করে বাচ্চাকে দুধ কিনে খাওয়াতে হয়েছে। এমনকি ১৫ মাস বয়সী শিশুকে ৪৮ ঘন্টা দুধের পরিবর্তে পানি খাইয়ে রাখতে হয়েছে। একজন মা কতটা অসহায় হলে এমন পরিস্থিতি হয়। এত কিছুর পরেও আসামি ও তার পরিবার শিশুর দায়িত্ব নিতে নারাজ।

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর পিপি গোলাম মোস্তফা সজীব জানান, ডিএনএ রিপোর্ট মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে আদালতে দাখিল করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা এই ঘটনায় শিশুটির ভবিষ্যৎ ও পিতৃপরিচয়ের আইনি অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন।

]]>
https://northmail24.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%ab%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%8f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3/feed/ 0
জলঢাকায় বুড়ি তিস্তা নদীসহ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলনের হিড়িক  https://northmail24.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b8/ https://northmail24.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b8/#respond Sun, 04 Oct 2026 14:47:19 +0000 https://northmail24.com/?p=411 তুহিনুর রহমান তুহিন নীলফমারী প্রতিনিধি:

নীলফমারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ও ডাউয়াবাড়ী  ইউনিয়নের নাড্ডাপাড়ায়,এক কপাটি ব্রীজ ও বুড়ি তিস্তা নদীসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বালু খোকো অসাধু ব্যবসায়ীগন।  সরেজমিনে গিয়ে দেখা যায়  বুড়িতিস্তা নদীর ঘাটের পার বালুর পয়েন্ট, নাড্ডাপাড়া বালুর পয়েন্ট, সাত কপাটি ব্রীজের পাশে বালুর পয়েন্ট, কুটিপাড়া আবাসন এলাকায় বালুর পয়েন্ট,সাতজান রাজার ডাঙা এলাকায় বুড়িতিস্তা নদীর বালু পয়েন্ট, ডিবুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী বুড়িতিস্তা নদীর বালুর পয়েন্টসহ উপজেলার বিভিন্ন  স্থান থেকে সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭ টা হতে রাত ১ টা পর্যন্ত ২০-২৫ টি টলী  দিয়ে বালু উত্তোলন ও নদীর বাঁধ কেটে  টলী দিয়ে নিয়ে যাচ্ছেন বালু খেকো সিন্ডিকেট ব্যবসায়ীগন । স্থানীয় ও  প্রভাবশালী ব্যাক্তি গন বালু ব্যবসায়ীদের দিয়ে বালু উত্তোলনের করে আসছে এর ফলে এলাকাবাসীরা নদীভাঙনে সহায়-সম্পদ হারানোর আশংকা করছেন। এমন কি বুড়িতিস্তা নদী ভাঙ্গনের ঝুঁকিতে পড়তে পারে  কয়েক টি গ্রাম বলে তাদের আশংকা। এলাকাবাসী জানিয়েছে, বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ার কারনে এই অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ করতে পারছে না। স্থানীয় প্রশাসন মাঝে-মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে বালু উত্তোলনের যন্ত্রপাতি পুড়িয়ে দিলেও বালু উত্তোলন থামছে না। কয়েকদিন পরেই আবার নতুনভাবে বালু উত্তোলন  শুরু হচ্ছে। আইন অনুযায়ী খোলা স্থান ও নদীরক্ষ থেকে বাণিজ্যিক ভিত্তিতে বালু উত্তোলন শাস্তিযোগ্য অপরাধ। বালু ব্যবসায়ীরা আইনকে অমান্য ও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  বালু উত্তোলন অব্যাহত রাখায় আবাদী জমি, ব্রীজ ও রাস্তাঘাট ও তিস্তা নদীর বাঁধ হুমকির মুখে পড়েছে ।   স্থানীয় জনগণ নদী ও বাঁধ  রক্ষার জন্য  অতি  দ্রুত প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন। যাতে করে বালু খেকো সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত  আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি বলেন অবৈধ ভাবে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। কেউ অবৈধ ভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

]]>
https://northmail24.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b8/feed/ 0
জলঢাকায় জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। https://northmail24.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be/ https://northmail24.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be/#respond Fri, 02 Oct 2026 07:55:09 +0000 https://northmail24.com/?p=407 তুহিনুর রহমান তুহিন নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারী জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২ অক্টোবর রোজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলা ওলামাদলের সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা রোডস্থ সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বি এন পির সাবেক সভাপতি ও সাবেক মেয়র জননেতা ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব রশিদুল ইসলাম বাঙালী সাবেক সভাপতি পৌর বি এন পি জলঢাকা, জনাব, প্রফেসর ড.খলিলুর রহমান আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, নীলফামারী জেলা শাখা,
জনাব, শাহজাহান কবির লেলিন, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল জলঢাকা উপজেলা শাখা, জনাব, শাহিনুর হক বাবু সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জলঢাকা উপজেলা শাখা, জনাব সিদ্দিক ফারুক, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য দল জলঢাকা উপজেলা শাখা, জনাব, মমতাজুল হক মিঠু আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জলঢাকা উপজেলা শাখা, জনাব,আমিনুর রহমান, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল জলঢাকা উপজেলা শাখা, জনাব,আলমগীর হোসেন, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল জলঢাকা উপজেলা শাখা, জনাব, শাহিনুর হক চৌধুরী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জলঢাকা উপজেলা শাখা, জনাব সুলতান মাহমুদ সভাপতি( জাসাস) জলঢাকা উপজেলা শাখা, সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী গন উপস্থিত ছিলেন, আলোচনা ও দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান,ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের ম�

]]>
https://northmail24.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be/feed/ 0
ডোমারে ৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা https://northmail24.com/%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%ac%e0%a7%ac-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%aa%e0%a6%b2/ https://northmail24.com/%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%ac%e0%a7%ac-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%aa%e0%a6%b2/#respond Tue, 29 Sep 2026 17:16:31 +0000 https://northmail24.com/?p=400 মোঃ আবুল হাসেম, স্টাফ রিপোর্টার

নীলফামারীর ডোমার উপজেলার স্টেশন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬৬ কেজি পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও ডোমার উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স সাজিদ স্টোরকে ৫ হাজার টাকা এবং মেসার্স জননী হার্ডওয়্যারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডোমার উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন।

অভিযান চলাকালে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে ডোমার উপজেলা পুলিশের একদল সদস্য সহযোগিতা করেন।

]]>
https://northmail24.com/%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%ac%e0%a7%ac-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%aa%e0%a6%b2/feed/ 0
জলঢাকায় ৫ দিনব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন  https://northmail24.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ab-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be/ https://northmail24.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ab-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be/#respond Sun, 27 Sep 2026 14:09:24 +0000 https://northmail24.com/?p=396 তুহিনুর রহমান নয়ন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

স্কাউটিংয়ে দক্ষতা, জীবনে সফলতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উদ্বোধন করা হয়েছে ৫ দিনব্যাপী ৪তম উপজেলা স্কাউট সমাবেশ।

রবিবার সকালে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউট সমাবেশের  উপজেলা স্কাউটসস কমিশনার তহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী,

কাঠালী এসসি উচ্চ বিদ্যালয়ের 

প্রধান শিক্ষক বেলাল  হোসেন ও লিডার ট্রেইনার নাজিরা ফেরদৌসী আকতার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপপরিচালক বিমল চন্দ্র রায়, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও সরকারী স্কুলের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি, অনির্বান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক  রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মোস্তফাসহ সকল প্রধান শিক্ষক, ইউনিট লিডার ও স্কাউট নেতৃবৃন্দ। 

এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের বিকল্প নাই। এজন্য তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট আন্দোলন জোড়দার করার আহবান জানান। বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলা শাখার আয়োজনে সমাবেশে ২২টি বিদ্যালয় অংশগ্রহণ করছে। এর আগে এ অনুষ্ঠানের বেলুন ও পাযরা উরিয়ে

আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

]]>
https://northmail24.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ab-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be/feed/ 0
কিশোরগঞ্জে গরুর গুঁতায় প্রাণ গেল শিক্ষিকার https://northmail24.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%81%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa/ https://northmail24.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%81%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa/#respond Thu, 24 Sep 2026 16:27:04 +0000 https://northmail24.com/?p=393 সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে গরুর গুঁতায় প্রাণ গেল কিন্ডার গার্টেন স্কুল শিক্ষিকার। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাজেডুমরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকা হল আরেফা বেগম (৩৫)। সে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামের এজানুর রহমানের স্ত্রী।
ইউপি সদস্য আব্দুল কাদের জানান, তার স্বামী একটি কোম্পানীতে চাকুরী করে। আরেফা বেগম একটি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করেন। বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে এসে প্রতিদিনের ন্যায় সে তার গরুর ঘর পরিস্কার ও খাদ্য দিতে যায়। এসময় গরু তাকে গুঁতা দিয়ে ফেলে দিলে তার চিৎকারে বাড়ির লোকজন গিয়ে দেখতে পায় নিথর দেহ পড়ে আছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, এ রকম খবর পাইনি। খোঁজ নিচ্ছি।

]]>
https://northmail24.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%81%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa/feed/ 0
কিশোরগঞ্জে মাদকবিরোধী শপথ হাজারো শিক্ষার্থীর কন্ঠে https://northmail24.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%b6/ https://northmail24.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%b6/#respond Thu, 24 Sep 2026 16:20:50 +0000 https://northmail24.com/?p=390 সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)

মাদকবিরোধী শপথ নিল হাজারো শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে হাজারো শিক্ষার্থী এ শপথ নেয়।

মাদকবিরোধী শপথে শিক্ষার্থীরা মাদক গ্রহণ করবে না, কাউকে করতে দিবে না ও মাদক কারাবরির তথ্য দিবে এ ওয়াদা করেন। এসময় হাজারো শিক্ষার্থীর কন্ঠে মাদকবিরোধী ধ্বনিতে প্রকম্পিত হয় গোটা বিদ্যালয় প্রাঙ্গণ।

নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী শপথ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর প্রসিকিউটর অর্পন কুমার ভট্টাচার্য। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম। পরে কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।#

]]>
https://northmail24.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%b6/feed/ 0
সৈয়দপুরে চুরি-ছিনতাই বেড়েছে, বাড়ছে জনমনে আতঙ্ক https://northmail24.com/%e0%a6%b8%e0%a7%88%e0%a7%9f%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c/ https://northmail24.com/%e0%a6%b8%e0%a7%88%e0%a7%9f%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c/#respond Wed, 23 Sep 2026 16:51:29 +0000 https://northmail24.com/?p=387 মোঃ আবুল হাসেম,
স্টাফ রিপোর্টার

উত্তরের বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত নীলফামারীর সৈয়দপুরে গত কয়েক মাসে চুরি, ছিনতাই ও প্রতারণার ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। দিনের বেলায় মোটরসাইকেলে এসে পথচারীদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় শহরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বাড়ছে।

সৈয়দপুর শহরে প্রতিদিন জেলা ও বিভাগের বিভিন্ন এলাকা থেকে ব্যবসা-বাণিজ্যসহ নানা প্রয়োজনে হাজারো মানুষ আসেন। শহরে রয়েছে বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন জেলার যাত্রীরাও প্রতিদিন এ শহর দিয়ে চলাচল করেন। ফলে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দিনের বিভিন্ন সময়ে শহরের ব্যস্ত সড়কগুলোতে মোটরসাইকেলে এসে পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। একই সঙ্গে রাতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনাও ঘটছে। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা হলেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সহায়তা মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সাম্প্রতিক সময়ে একের পর এক চুরি, ছিনতাই, প্রতারণা ও কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

গত ১৫ সেপ্টেম্বর ভোরে শহরের প্লাজা মার্কেটের নিচতলায় বিদ্যুৎ জুয়েলার্স ও ইনফিনিক্স মোবাইলের শোরুমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা দুটি দোকান থেকে স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ইনফিনিক্স মোবাইল শোরুমের মালিক আহাদ আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করেন।

তবে মামলা দায়েরের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ—এমন অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। পরে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্লাজা মার্কেটের ব্যবসায়ীরা মানববন্ধন করেন। মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এর আগে গত ২৭ আগস্ট রেজওয়ান নামে এক কিশোরের চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা যাত্রীবেশে তার ভ্যানে ওঠে। পরে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে গিয়ে কৌশলে তাকে পান আনতে পাঠিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

এর আগের দিন সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের বাড়াইশাল পাড়া এলাকার আরিফুজ্জামান স্ত্রীকে নিয়ে কেনাকাটা শেষে রিকশায় বাড়ি ফিরছিলেন। পথে মোবাইল ফোনে কথা বলার সময় পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি সৈয়দপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে এখনো মোবাইল ফোনটি উদ্ধার হয়নি বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলছেন, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্র হিসেবে সৈয়দপুরে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের চলাচল রয়েছে। এ অবস্থায় চুরি-ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও তৎপরতা প্রয়োজন। পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, চুরি-ছিনতাই ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। প্রতিটি অভিযোগ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

]]>
https://northmail24.com/%e0%a6%b8%e0%a7%88%e0%a7%9f%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c/feed/ 0
নীলফামারীতে ৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা https://northmail24.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%ab%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%ab-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf/ https://northmail24.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%ab%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%ab-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf/#respond Mon, 21 Sep 2026 13:09:59 +0000 https://northmail24.com/?p=384 মোঃ আবুল হাসেম
জেলা প্রতিনিধি

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) নীলফামারী সদর উপজেলার চাঁদের হাট এলাকায় পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স সুজন স্টোর-কে ১ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য প্রতিষ্ঠানটির মালিককে সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন।

অভিযান চলাকালে এলাকার অন্যান্য দোকান মালিকদেরও নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোকানদারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে নীলফামারী পুলিশ বিভাগের একটি চৌকস দল সহযোগিতা করে।

]]>
https://northmail24.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%ab%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%ab-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf/feed/ 0