404 Not Found


nginx
পঞ্চগড় – northmail24.com https://northmail24.com Wed, 09 Sep 2026 14:36:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://northmail24.com/wp-content/uploads/2026/08/cropped-fav-icon-32x32.png পঞ্চগড় – northmail24.com https://northmail24.com 32 32 দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায়, হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা https://northmail24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0/ https://northmail24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0/#respond Wed, 09 Sep 2026 14:36:32 +0000 https://northmail24.com/?p=272 ‎
‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি-
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজারের গরুর হাটে সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টোল আদায় এবং টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
‎
‎বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারের গরুর হাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া।
‎
‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গরু বিক্রির ক্ষেত্রে সরকারি নির্ধারিত রশিদ ফি ৫৫০ টাকা। তবে ভাউলাগঞ্জ গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে ৬৫০ টাকা করে টোল আদায় করা হচ্ছিল। এতে সরকারি নির্ধারিত ফির চেয়ে ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছিল।
‎
‎এছাড়া হাটে নির্ধারিত টোলের হার উল্লেখ করে দৃশ্যমান স্থানে তালিকা বা সাইনবোর্ড প্রদর্শনের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। রশিদেও টোলের নির্ধারিত হার যথাযথভাবে উল্লেখ না করার অভিযোগ পাওয়া যায়।
‎
‎এসব অনিয়মের প্রেক্ষিতে অতিরিক্ত টোল আদায় ও টোলের তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎অভিযান শেষে হাট কর্তৃপক্ষকে সরকারি নির্ধারিত টোলের হার অনুযায়ী টাকা আদায় এবং হাটের দৃশ্যমান স্থানে টোলের তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
‎
‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত টোল আদায়সহ এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

]]>
https://northmail24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0/feed/ 0
মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ‎ https://northmail24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac/ https://northmail24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac/#respond Wed, 26 Aug 2026 13:40:30 +0000 https://northmail24.com/?p=154 ‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
‎
‎অনুষ্ঠানে বক্তব্যকালে প্রতিমন্ত্রী পীর-মুরিদ, তরিকাপন্থী, মাজারপন্থীসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন।
‎
‎ফরহাদ হোসেন আজাদ বলেন, “আপনারা আমাকে অত্যন্ত সমর্থন দিয়েছেন। আমি এখন বোদা-দেবীগঞ্জের মন্ত্রী। পীর-তরিকাপন্থী ও মাজারের সঙ্গে সম্পৃক্ত ভাইদের কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। দেবীগঞ্জসহ পুরো পঞ্চগড় জেলায় যারা পীর, মুরিদ বা মাজার ভাঙতে আসবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
‎
‎তিনি আরও বলেন, “নিজেদের ভ্রান্ত ধারণা ও ভুলগুলো আগে দেখুন, এরপর মাজার ভাঙার সিদ্ধান্ত নিন। আপনারা জাতীয়তাবাদী দলের পরিচয়ে থাকলেও যদি ঘৃণ্য কর্মকাণ্ডে লিপ্ত হন, আমরা ঘরে বসে থাকব না।”
‎
‎মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “পৃথিবীর ইতিহাসে হযরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ মানব। তাই কেউ যেন আমাদের নবী (সা.), তাঁর সুন্নত ও আদর্শ নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য দেওয়ার চেষ্টা না করেন।”
‎
‎অন্তর্বর্তী সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। আগে নিজেদের দিকে তাকাতে হবে—কী ভুল করছি, কী অন্যায় করছি।”
‎
‎প্রতিমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়; বরং শান্তিপূর্ণভাবে প্রত্যেকের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস, চিন্তা ও মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অন্যের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতিও সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।
‎
‎তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অসাম্প্রদায়িক চিন্তা ও ধর্মীয় সম্প্রীতির পক্ষে যারা কাজ করবেন, ভবিষ্যতে তারাই দেশের নেতৃত্বে আসবেন।
‎
‎অনুষ্ঠানে জাতীয়তাবাদী দলের উপজেলা, ইউনিয়ন ও পৌর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎বার্তা প্রেরক:
‎নাহিদ সিদ্দিক বাপ্পী
‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
‎মোবাইল: ০১৯০৬৩৩৬৬২০

]]>
https://northmail24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac/feed/ 0
পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকের ঢল https://northmail24.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%98%e0%a6%be/ https://northmail24.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%98%e0%a6%be/#respond Sun, 23 Aug 2026 20:47:35 +0000 https://northmail24.com/2026/08/23/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%98%e0%a6%be/ নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়: পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকের ঢল। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এলাকার মানুষও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই কাজের অগ্রগতি দেখতে ভিড় করেন। তাঁরা বলছেন, বছরের পর বছর ধরে যে সমস্যা তাঁদের ভোগাচ্ছিল, এবার তার একটি স্থায়ী সমাধানের আশা তৈরি হয়েছে।

কী বলছেন সংশ্লিষ্টরা

দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি চলছে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এই কাজ শেষ হলে এলাকার অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়বে। কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ—সবাই উপকৃত হবেন।

স্থানীয়দের প্রত্যাশা

স্থানীয় বাসিন্দারা বলছেন, পরিকল্পনা যেন কাগজেই আটকে না থাকে। তাঁদের প্রত্যাশা—

  • নির্ধারিত সময়ে কাজ শেষ হোক
  • স্বচ্ছতার সঙ্গে অর্থ ব্যয় হোক
  • রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্পষ্ট থাকুক

সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, পরবর্তী পর্যায়ের কাজ নিয়ে শিগগিরই আলাদা ঘোষণা আসবে। এ বিষয়ে হালনাগাদ তথ্য জানতে চোখ রাখুন North Mail 24-এ।

]]>
https://northmail24.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%98%e0%a6%be/feed/ 0