404 Not Found


nginx
রংপুর – northmail24.com https://northmail24.com Wed, 16 Sep 2026 13:22:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://northmail24.com/wp-content/uploads/2026/08/cropped-fav-icon-32x32.png রংপুর – northmail24.com https://northmail24.com 32 32 ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু বহিস্কার https://northmail24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f/ https://northmail24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f/#respond Wed, 16 Sep 2026 13:22:06 +0000 https://northmail24.com/?p=357 সাব্বির হোসেন,কিশোরগঞ্জ,নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু) বিরুদ্ধে সরকারি খাসজমি অবৈধভাবে দখল, উক্ত জমিতে অবৈধ স্থাপনা নিমার্ণ, ক্ষমতার অপব্যবহার এবং ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ ব্যক্তি স্বার্থে ব্যবহারের অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় ওই চেয়ারম্যানকে চূড়ান্তভাবে অপসারণ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত ১৫ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন মারফৎ এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু) এর বিরুদ্ধে সরকারি খাসজমি অবৈধভাবে দখল, উক্ত জমিতে অবৈধ স্থাপনা নিমার্ণ, ক্ষমতার অপব্যবহার এবং ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ ব্যক্তি স্বার্থে ব্যবহারের অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কারণ দর্শানোর হয়। চেয়ারম্যান কর্তৃক দাখিলকৃত জবাব সন্তোষজনক নয় মর্মে প্রতীয়মান হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু চেয়ারম্যান মোঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু)-কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৪(৪) (খ) ও ৩৪(৪) (ঘ) ধারার অপরাধ হিসেবে প্রতীয়মান হওয়ায় একই আইনের ৩৪(৬) ধারা মোতাবেক তার স্বীয় পদ হতে জনস্বার্থে চূড়ান্তভাবে অপসারণ করা হলো।

প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার, কিশোরগঞ্জ, নীলফামারী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৫(১) ও ৩৫(২) ধারা মোতাবেক কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু) এর পদ শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যিকর হবে।

বিষয়টি বুধবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানও নিশ্চিত করেন।

উল্লেখ্য যে, চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর বিরুদ্ধে “ইউপি চেয়ারম্যানের দখলে ১২ কোটি টাকার খাস জমি” শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে তদন্তে তা প্রমাণিত হওয়ায় এ চেয়ারম্যানকে চূড়ান্তভাবে বহিস্কার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

]]>
https://northmail24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f/feed/ 0
দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা প্রস্তাব https://northmail24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/ https://northmail24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#respond Mon, 24 Aug 2026 18:24:56 +0000 https://northmail24.com/?p=142 ‎
‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি-
‎
‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হালিমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের ১২ জন ইউপি সদস্য। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ এবং সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে চেয়ারম্যানের বিরুদ্ধে এ অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।
‎
‎বুধবার (১৯ আগস্ট) ইউপি সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবসংবলিত লিখিত আবেদন ও সভার রেজুলেশনের অনুলিপি দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দেন।
‎
‎ইউপি সদস্যদের দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মো. আব্দুল হালিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া সাধারণ জনগণের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের জটিলতা সৃষ্টির অভিযোগও করা হয়েছে।
‎
‎আবেদনে আরও বলা হয়, চেয়ারম্যানের সঙ্গে কাজ করা ইউপি সদস্যদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। এসব কারণে পরিষদের ১২ জন সদস্য সর্বসম্মতিক্রমে জরুরি সভা করে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণ করেন। পরে সভার রেজুলেশনের অনুলিপিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব দাখিল করা হয়।
‎
‎এ বিষয়ে সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, কিছুদিন আগে পরিষদের এক নারী ইউপি সদস্যকে বিনা দোষে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। ঘটনাটি চেয়ারম্যানের এলাকায় হলেও তিনি এর কোনো কার্যকর সমাধান করেননি।
‎
‎তিনি বলেন, “একজন ইউপি সদস্য লাঞ্ছিত হওয়ার পরও চেয়ারম্যান আমাদের অভিভাবক হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি এবং বিষয়টিকে গুরুত্ব দেননি। আজ একজন ইউপি সদস্য লাঞ্ছিত হয়েছেন, আগামীতে অন্য কোনো ইউপি সদস্য যে লাঞ্ছিত হবেন না—তার নিশ্চয়তা কী? তাহলে আমরা কীভাবে তাঁর ওপর আস্থা রাখব?”
‎
‎এদিকে, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ ও অনাস্থা প্রস্তাবের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
‎
‎বার্তা প্রেরক:
‎নাহিদ সিদ্দিক বাপ্পী
‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
‎মোবাইল: ০১৯০৬৩৩৬৬২০

]]>
https://northmail24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/feed/ 0
রংপুরে বিভাগীয় সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি https://northmail24.com/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8/ https://northmail24.com/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8/#respond Mon, 24 Aug 2026 01:17:33 +0000 https://northmail24.com/2026/08/24/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8/ নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরে বিভাগীয় সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এলাকার মানুষও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই কাজের অগ্রগতি দেখতে ভিড় করেন। তাঁরা বলছেন, বছরের পর বছর ধরে যে সমস্যা তাঁদের ভোগাচ্ছিল, এবার তার একটি স্থায়ী সমাধানের আশা তৈরি হয়েছে।

কী বলছেন সংশ্লিষ্টরা

দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি চলছে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এই কাজ শেষ হলে এলাকার অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়বে। কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ—সবাই উপকৃত হবেন।

স্থানীয়দের প্রত্যাশা

স্থানীয় বাসিন্দারা বলছেন, পরিকল্পনা যেন কাগজেই আটকে না থাকে। তাঁদের প্রত্যাশা—

  • নির্ধারিত সময়ে কাজ শেষ হোক
  • স্বচ্ছতার সঙ্গে অর্থ ব্যয় হোক
  • রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্পষ্ট থাকুক

সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, পরবর্তী পর্যায়ের কাজ নিয়ে শিগগিরই আলাদা ঘোষণা আসবে। এ বিষয়ে হালনাগাদ তথ্য জানতে চোখ রাখুন North Mail 24-এ।

]]>
https://northmail24.com/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8/feed/ 0