404 Not Found


nginx
সাধারণ – northmail24.com https://northmail24.com Fri, 09 Oct 2026 02:40:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://northmail24.com/wp-content/uploads/2026/08/cropped-fav-icon-32x32.png সাধারণ – northmail24.com https://northmail24.com 32 32 নর্থ আইকন রংপুর বিভাগ ২০০০ এসএসসি ব্যাচের বন্ধুত্বের মহামিলন অনুষ্ঠিত https://northmail24.com/%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%86%e0%a6%87%e0%a6%95%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6/ https://northmail24.com/%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%86%e0%a6%87%e0%a6%95%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6/#respond Fri, 11 Sep 2026 14:44:26 +0000 https://northmail24.com/?p=319 সাব্বির হোসেন বিশেষ, প্রতিনিধি

‎রংপুর বিভাগের ২০০০ এসএসসি ব্যাচের সংগঠন নর্থ আইকনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান যেন শৈশব ও বন্ধুত্বের বন্ধনে ফিরে গেছে। আড্ডা, নাচ, গান আর শৈশবের স্মৃতি চরণে ফিরে পায় স্কুল জীবন।

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল হতে রাত পর্যন্ত
‎”সংঘবদ্ধ থেকে গড়ি বন্ধুত্বের ঈমারত” স্লোগান নিয়ে বিভিন্ন কর্মসূচিতে নর্থ আইকনের প্রতিষ্ঠা বার্ষিকী ও বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত হয়।
‎
‎সৈয়দপুর বন্ধন কনভেনশন রুমে সকালে রিপোর্টিং ও গিফট সংগ্ৰহ, পরে উদ্বোধনী অনুষ্ঠান , পরিচয় পর্ব, গ্ৰুপ ফটো সেশন, খেলাধুলা অনুষ্ঠিত হয়  নামাজের বিরতীর পর দুপুরের খাবার পরিবেশন করা হয়। পরে  কেক কেটে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়  প্রথমে বন্ধুদের অংশগ্ৰহণে
‎সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি আয়োজক কমিটি ও সহযোগিদের ক্রেষ্ট দেয়া হয়। এরপরে লটারী ও অতিথি শিল্পিদের অংশ গ্ৰহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
‎অনুষ্ঠানটির আয়োজনে নেতৃত্বে দেন খায়রুজ্জামান ডন, আজিজ, সুমন, আরাফাত, আব্দুল খালেদ, রাহাত ইসলাম, মামুন প্রমুখ।
‎এতে রংপুর বিভাগের ২০০০ ব্যাচ এসএসসি ব্যাচের ৫০০ বন্ধুরা অংশগ্ৰহণ করে।
‎
‎

]]>
https://northmail24.com/%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%86%e0%a6%87%e0%a6%95%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6/feed/ 0
বিদ্যুৎ সংকট: অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিয়ে বাড়ছে বিতর্ক https://northmail24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/ https://northmail24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/#respond Thu, 10 Sep 2026 13:36:23 +0000 https://northmail24.com/?p=287 ৷ ৷ স্টাফ রিপোর্ট

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতিতে নতুন কিছু জটিলতা তৈরি হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া কয়েকটি নীতিগত সিদ্ধান্তের প্রভাব এখন বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টদের একটি অংশ।

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সময়ে বিদ্যুৎ খাত সংস্কারে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহসংক্রান্ত বিশেষ বিধানের পরিবর্তন এবং নতুন বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ও দরপত্র প্রক্রিয়ায় পরিবর্তন উল্লেখযোগ্য।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০১০ সালের বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের কার্যকারিতা নিয়ে পরিবর্তন আনা হয়। একই সময়ে পাইপলাইনে থাকা বেশ কিছু নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করা হয়।

দাবি করা হচ্ছে, বাতিল হওয়া প্রকল্পগুলোর সম্মিলিত উৎপাদন সক্ষমতা ছিল কয়েক হাজার মেগাওয়াট। পরবর্তী সময়ে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে নতুন করে দরপত্র আহ্বান করা হলেও প্রত্যাশিত বিনিয়োগ পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘমেয়াদি নীতির স্পষ্টতা এবং রাষ্ট্রীয় নিশ্চয়তার বিষয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

তবে প্রকল্প বাতিল ও নতুন দরপত্রের ক্ষেত্রে সরকারের যুক্তি ছিল—বিদ্যুৎ উৎপাদনের খরচ কমানো, প্রতিযোগিতামূলক প্রক্রিয়া নিশ্চিত করা এবং আগের ব্যবস্থার অনিয়ম দূর করা।

বিদ্যুৎ খাতের আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বকেয়া বিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন তথ্য ও খাতসংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, দেশি-বিদেশি বিদ্যুৎ উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানের পাওনা বড় অঙ্কে পৌঁছেছে।

বিশেষ করে তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা পরিশোধে বিলম্ব হলে জ্বালানি কেনা ও কেন্দ্র পরিচালনায় সমস্যা তৈরি হতে পারে। একই সঙ্গে কয়লা ও গ্যাসের মূল্য পরিশোধে বিলম্ব হলে বিদ্যুৎকেন্দ্রগুলোর জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে।

খাতসংশ্লিষ্টদের মতে, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানি ও অর্থের সংস্থান না থাকলে সেই সক্ষমতা কাজে লাগানো যায় না। ফলে উৎপাদন কমে গিয়ে লোডশেডিং বাড়তে পারে।

২০২৫ সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সময় যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এলএনজি-সংক্রান্ত একটি নন-বাইন্ডিং চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিটি নিয়ে জ্বালানি খাতে আলোচনা ও সমালোচনা হয়েছে।

সমালোচকদের প্রশ্ন, রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোবাংলার সম্পৃক্ততা এবং প্রচলিত ক্রয়প্রক্রিয়ার বিষয়গুলো কীভাবে বিবেচনা করা হয়েছিল। অন্যদিকে সরকারের পক্ষ থেকে এ ধরনের সমঝোতাকে ভবিষ্যৎ বিনিয়োগ ও জ্বালানি সরবরাহের সম্ভাবনা তৈরির উদ্যোগ হিসেবে দেখা হয়েছে।

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়েও অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে পরিবেশবাদীদের মধ্যে প্রশ্ন ছিল। দীর্ঘদিন ধরে পরিবেশগত প্রভাব নিয়ে বিতর্ক থাকা সত্ত্বেও প্রকল্পটি বন্ধ বা বড় ধরনের পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়নি।

বর্তমান বিদ্যুৎ সংকটকে শুধু একটি সরকারের সিদ্ধান্তের ফল হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন জ্বালানি খাতের অনেক পর্যবেক্ষক। বিদ্যুৎ উৎপাদনের অতিরিক্ত সক্ষমতা, গ্যাসের ঘাটতি, আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার চাপ, বিদ্যুৎকেন্দ্রের বকেয়া এবং দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার সীমাবদ্ধতা—সবগুলো বিষয় একসঙ্গে সংকটকে তীব্র করতে পারে।

তবে অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া প্রকল্প বাতিল, নতুন দরপত্র এবং বকেয়া ব্যবস্থাপনার সিদ্ধান্তগুলো বর্তমান পরিস্থিতিকে কতটা প্রভাবিত করেছে, তা নিয়ে একটি নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

বর্তমান সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বাতিল হওয়া কিছু নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। সরকারের লক্ষ্য, দ্রুত উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্পমেয়াদি পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, নীতির ধারাবাহিকতা, স্বচ্ছ ক্রয়প্রক্রিয়া, সময়মতো বকেয়া পরিশোধ এবং দেশীয় ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বিত পরিকল্পনা ছাড়া স্থায়ী সমাধান কঠিন।

]]>
https://northmail24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/feed/ 0
ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন https://northmail24.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/ https://northmail24.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/#respond Tue, 25 Aug 2026 14:15:12 +0000 https://northmail24.com/?p=151 মোঃ আবুল হাসেম

জেলা প্রতিনিধি

নীলফামারীর ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টো, দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সাধারণ সম্পাদক মোস্তাহার আলম লেবু এবং দৈনিক ঘোষনা পত্রিকার সাংগঠনিক সম্পাদক রায়হান পারভেজ নয়, দৈনিক আমার দেশ পত্রিকার দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ খান, দৈনিক ইনকিলাব পত্রিকার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ ২১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটির দুই বছরের জন্য অনুমতি দেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার ও সাধারন সম্পাদক আল আমিন। ডিমলা রিপোর্টার্স ইউনিটির সংগঠনটি স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিমলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, সরকারের উন্নয়ন কর্মকান্ড, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও সম্ভাবনাময় বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে নতুন কমিটি কাজ করবে। নবনির্বাচিত সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টো বলেন, ডিমলা রিপোর্টার্স ইউনিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জনস্বার্থে কাজ করবে। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংগঠনের সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তিনি সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন বর্তমানে স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সাংবাদিকদের নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। নবগঠিত কমিটি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি ডিমলার ইতিবাচক সংবাদগুলো জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ।

]]>
https://northmail24.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/feed/ 0
x https://northmail24.com/x/ Wed, 01 Jan 2020 00:00:00 +0000

নীলফামারী বি এন সি সির উদ্যোগে শিশু ধিকার বিষয়ে সচেতনতা মুলক কর্মসূচি

]]>