নিজস্বা প্রতিবেদক : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর( বি এন সি সি ) এর উদ্যোগে শিশু অধিকার সচেতনামূলক র্যালি আয়োজন করা হয়। শিশু অধিকার সচেতনামূলক র্যালিটি নীলফামারী সরকারি মহিলা কলেজ থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নীলফামারী সরকারি মহিলা কলেজে গিয়ে শেষ হয়। এতে নীলফামারী সরকারি মহিলা কলেজের বিএনসিসি প্লাটুন কমান্ডার মোঃআজিজুর রহমান নেতৃত্ব দেন। এবং সামরিক স্টাফ কর্পোরাল মোঃ মাজেদুল ইসলাম সহ বিএনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ ফিরোজুল ইসলাম উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী কলেজ গুলো হলো নীলফামারী সরকারী মহিলা কলেজ, নীলফামারী সরকারি কলেজ এবং জলঢাকা সরকারি কলেজ।
নীলফামারী বি এন সি সির উদ্যোগে শিশু ধিকার বিষয়ে সচেতনতা মুলক কর্মসূচি




