northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
নীলফামারীতে ডিএনএ প্রমাণিত, তবুও সন্তানের পিতৃপরিচয় দিচ্ছে না জয়জলঢাকায় বুড়ি তিস্তা নদীসহ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলনের হিড়িক জলঢাকায় জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।ডোমারে ৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানাজলঢাকায় ৫ দিনব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন কিশোরগঞ্জে গরুর গুঁতায় প্রাণ গেল শিক্ষিকারকিশোরগঞ্জে মাদকবিরোধী শপথ হাজারো শিক্ষার্থীর কন্ঠেসৈয়দপুরে চুরি-ছিনতাই বেড়েছে, বাড়ছে জনমনে আতঙ্কনীলফামারীতে ৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানানীলফামারীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ
নীলফামারী

নীলফামারীতে ডিএনএ প্রমাণিত, তবুও সন্তানের পিতৃপরিচয় দিচ্ছে না জয়

নীলফামারীতে ডিএনএ প্রমাণিত, তবুও সন্তানের পিতৃপরিচয় দিচ্ছে না জয়

মোঃ সাগর আলী, নীলফামারী:

নীলফামারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্ক স্থাপন। অত:পর ডিএনএ পরীক্ষার রিপোর্ট অনুযায়ী সন্তানের জন্মদাতা হলেও পিতৃ পরিচয় দিতে নারাজ জেলার কিশোরগঞ্জ উপজেলার ৩ নং নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর মৌলভীর হাট হাজীপাড়া এলাকার জাকারিয়া সরকারের ছেলে রায়হান সরকার জয়।

এদিকে, জন্ম নিবন্ধন না থাকায় জরুরি স্বাস্থ্য টিকা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীর কোমলমতি ওই শিশুটি। সন্তানের পিতৃ পরিচয় আদায়ে আইনের দ্বারস্থ ভুক্তভোগী।

মামলা সূত্রে জানা যায়, মামলাটি দায়ের করা হয় ২৩/০৮/২০২৪ তারিখে। যার জিআর নং- ২৭/২৬। মামলার বাদী ভিকটিমের মা তহমিনা বেগম। ভিকটিমের কোলে রয়েছে ২ বছর বয়সী এক কন্যা শিশু।

ভিকটিম সিমরান জাহান (ছদ্মনাম) বলেন, ডিএনএ রিপোর্ট প্রমাণিত হওয়ার প্রায় এক বছর হলেও অভিযুক্ত এখনো শিশুটিকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। আমি আমার সন্তানের পিতৃপরিচয় চাই এবং সন্তানের ভরণপোষণের যাবতীয় খরচ চাই।

তিনি আরও বলেন, বাচ্চা জন্মের পর বুকের দুধ না পাওয়ায় বাজারের দুধ খাওয়াতে হয়েছে। আর্থিক সংকটের কারণে রক্ত বিক্রি করে বাচ্চাকে দুধ কিনে খাওয়াতে হয়েছে। এমনকি ১৫ মাস বয়সী শিশুকে ৪৮ ঘন্টা দুধের পরিবর্তে পানি খাইয়ে রাখতে হয়েছে। একজন মা কতটা অসহায় হলে এমন পরিস্থিতি হয়। এত কিছুর পরেও আসামি ও তার পরিবার শিশুর দায়িত্ব নিতে নারাজ।

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর পিপি গোলাম মোস্তফা সজীব জানান, ডিএনএ রিপোর্ট মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে আদালতে দাখিল করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা এই ঘটনায় শিশুটির ভবিষ্যৎ ও পিতৃপরিচয়ের আইনি অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।