northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
কিশোরগঞ্জে গরুর গুঁতায় প্রাণ গেল শিক্ষিকারকিশোরগঞ্জে মাদকবিরোধী শপথ হাজারো শিক্ষার্থীর কন্ঠেসৈয়দপুরে চুরি-ছিনতাই বেড়েছে, বাড়ছে জনমনে আতঙ্কনীলফামারীতে ৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানানীলফামারীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু বহিস্কারকিশোরগঞ্জে পুলিশের উদ্যোগে মাদক বিরোধী ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিতদাবায় আদিব আরাফাতের সাফল্যকিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযাননর্থ আইকন রংপুর বিভাগ ২০০০ এসএসসি ব্যাচের বন্ধুত্বের মহামিলন অনুষ্ঠিত
কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে মাদকবিরোধী শপথ হাজারো শিক্ষার্থীর কন্ঠে

কিশোরগঞ্জে  মাদকবিরোধী শপথ হাজারো শিক্ষার্থীর কন্ঠে

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)

মাদকবিরোধী শপথ নিল হাজারো শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে হাজারো শিক্ষার্থী এ শপথ নেয়।

মাদকবিরোধী শপথে শিক্ষার্থীরা মাদক গ্রহণ করবে না, কাউকে করতে দিবে না ও মাদক কারাবরির তথ্য দিবে এ ওয়াদা করেন। এসময় হাজারো শিক্ষার্থীর কন্ঠে মাদকবিরোধী ধ্বনিতে প্রকম্পিত হয় গোটা বিদ্যালয় প্রাঙ্গণ।

নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী শপথ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর প্রসিকিউটর অর্পন কুমার ভট্টাচার্য। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম। পরে কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।#

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।