northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
কিশোরগঞ্জে পুলিশের উদ্যোগে মাদক বিরোধী ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিতদাবায় আদিব আরাফাতের সাফল্যকিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযাননর্থ আইকন রংপুর বিভাগ ২০০০ এসএসসি ব্যাচের বন্ধুত্বের মহামিলন অনুষ্ঠিতমুসলমানের হাসিতে সদকার সওয়াব, নবীজি ছিলেন সদা হাস্যোজ্জ্বল২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে মরক্কো-স্পেনের দ্বন্দ্ব, সিদ্ধান্ত জানায়নি ফিফানজরুলকে বাদ দিয়ে জাতীয় চেতনার পূর্ণাঙ্গ বিকাশ অসম্ভবহাম ও উপসর্গে একদিনে ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৯জলঢাকায় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিতবিদ্যুৎ সংকট: অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিয়ে বাড়ছে বিতর্ক
কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে পুলিশের উদ্যোগে মাদক বিরোধী ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে পুলিশের উদ্যোগে মাদক বিরোধী ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত


‎সাব্বির হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)

‎”মাদক মুক্ত সমাজ চাই, সুস্থ প্রজন্ম ফিরে পাই” স্লোগান নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে মাদক বিরোধী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছে। 

‎মঙ্গলবার সকালে স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে মাদক বিরোধী কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল এ ,কে ,এম ওহিদুন্নবী, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা জামাতের আমীর আব্দুর রশিদ শাহ প্রমুখ।

‎”মাদক ছাড়ো, জীবন গড়” শপথ নিয়ে কাবাডি চ্যাম্পিয়নশীপে রণচন্ডী স্কুল এন্ড কলেজের বালিকা দল চ্যাম্পিয়ন হয়।  রানার্সআপ হয়েছে শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ দল।
‎অপর দিকে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন হয়েছে। এ খেলায় রানার্সআপ হয় শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের বালক দল।

‎পরে পুরুস্কার বিতরণী সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল প্রামানিক, সাধারণ সম্পাদক ইবনে জোবায়ের রুবেল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু প্রমুখ। সঞ্চালনা করেন প্রেস ক্লাব সভাপতি ও আমার দেশ প্রতিনিধি আবু হাসান শেখ।

‎”মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন” স্লোগানে বিজয়ী ও রানার্স আপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন অফিসার ইনচার্জ আব্দুল গফুর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।