northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
জলঢাকায় নানা আয়োজনে মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবনীলফামারী বি এন সি সির উদ্যোগে শিশু ধিকার বিষয়ে সচেতনতা মুলক কর্মসূচিনীলফামারীতে ডিএনএ প্রমাণিত, তবুও সন্তানের পিতৃপরিচয় দিচ্ছে না জয়জলঢাকায় বুড়ি তিস্তা নদীসহ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলনের হিড়িক জলঢাকায় জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।ডোমারে ৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানাজলঢাকায় ৫ দিনব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন কিশোরগঞ্জে গরুর গুঁতায় প্রাণ গেল শিক্ষিকারকিশোরগঞ্জে মাদকবিরোধী শপথ হাজারো শিক্ষার্থীর কন্ঠেসৈয়দপুরে চুরি-ছিনতাই বেড়েছে, বাড়ছে জনমনে আতঙ্ক
নীলফামারী

জলঢাকায় নানা আয়োজনে মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসব

জলঢাকায় নানা আয়োজনে মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসব

তুহিনুর রহমান,,নীলফামারী প্রতিনিধিঃ

সারা দেশের বিভিন্ন স্থানে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুধু তাই নয় ফুল, ধূপ ও আগরবাতির সুবাসে ছড়িয়ে পড়েছে শারদীয় দুর্গোৎসবের আবহ। দেবী দুর্গার আগমনে আনন্দ-উৎসবে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায়
নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়া বড়ডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও নানা আয়োজনে শারদীয় দুর্গোৎসব পালন করছেন ভক্তবৃন্দগন। শনিবার ১৭ই অক্টোবর বিকেলে উক্ত মন্দিরে সারেজমিনে গিয়ে দেখা যায় ভক্তবৃন্দগন তাদের মন্দিরটিকে বিভিন্ন ভাবে সাজসজ্জায় ফুটিয়ে তুলছেন যা চোখে পরার মত।

অত্র মন্দিরের সভাপতি রমেশ চন্দ্র রায় তিনি বলেন. আমাদের এ মন্দিরে প্রতি বছরে ন্যায় এবারও নানান উৎসবের মধ্য দিয়ে এবং সুন্দর ও মনোরম পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হয়। এ মন্দিরে বিভিন্ন স্থান থেকে ও স্থানীয় ভক্ত বৃন্দগন আসেন। শুধু তাই নয় অষ্টমী ও নবমীতে ভক্তবৃন্দের সমাগম হয় অনেক বেশি এবং এ সময় আনন্দ উদ্দীপনা হয় অনেক। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন ও সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।