northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
কিশোরগঞ্জে গরুর গুঁতায় প্রাণ গেল শিক্ষিকারকিশোরগঞ্জে মাদকবিরোধী শপথ হাজারো শিক্ষার্থীর কন্ঠেসৈয়দপুরে চুরি-ছিনতাই বেড়েছে, বাড়ছে জনমনে আতঙ্কনীলফামারীতে ৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানানীলফামারীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু বহিস্কারকিশোরগঞ্জে পুলিশের উদ্যোগে মাদক বিরোধী ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিতদাবায় আদিব আরাফাতের সাফল্যকিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযাননর্থ আইকন রংপুর বিভাগ ২০০০ এসএসসি ব্যাচের বন্ধুত্বের মহামিলন অনুষ্ঠিত
কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে গরুর গুঁতায় প্রাণ গেল শিক্ষিকার

কিশোরগঞ্জে গরুর গুঁতায় প্রাণ গেল শিক্ষিকার

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে গরুর গুঁতায় প্রাণ গেল কিন্ডার গার্টেন স্কুল শিক্ষিকার। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাজেডুমরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকা হল আরেফা বেগম (৩৫)। সে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামের এজানুর রহমানের স্ত্রী।
ইউপি সদস্য আব্দুল কাদের জানান, তার স্বামী একটি কোম্পানীতে চাকুরী করে। আরেফা বেগম একটি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করেন। বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে এসে প্রতিদিনের ন্যায় সে তার গরুর ঘর পরিস্কার ও খাদ্য দিতে যায়। এসময় গরু তাকে গুঁতা দিয়ে ফেলে দিলে তার চিৎকারে বাড়ির লোকজন গিয়ে দেখতে পায় নিথর দেহ পড়ে আছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, এ রকম খবর পাইনি। খোঁজ নিচ্ছি।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।