northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
জলঢাকা উপজেলা লেবার ইউনিয়নের কার্যনিবাহী কমিটি গঠন উপলক্ষে ত্রি-বার্ষিক সাধারণ সভাজলঢাকায় নানা আয়োজনে মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবনীলফামারী বি এন সি সির উদ্যোগে শিশু ধিকার বিষয়ে সচেতনতা মুলক কর্মসূচিনীলফামারীতে ডিএনএ প্রমাণিত, তবুও সন্তানের পিতৃপরিচয় দিচ্ছে না জয়জলঢাকায় বুড়ি তিস্তা নদীসহ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলনের হিড়িক জলঢাকায় জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।ডোমারে ৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানাজলঢাকায় ৫ দিনব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন কিশোরগঞ্জে গরুর গুঁতায় প্রাণ গেল শিক্ষিকার
সাধারণ

কিশোরগঞ্জে নবাগত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ(নীলফামার)

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি কর্মকর্তা, সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নীলফামারীর নবাগত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম। বক্তব্য রাখেন ওসি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, বীরমুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন, চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, অধ্যক্ষ মুকুল হোসেন, প্রধান শিক্ষক হেদায়েত হোসেন, সাংবাদিক আব্দুর রাজ্জাক, মোতালেব হোসেন প্রমুখ। সহকারী কমিশনার (ভূমি) সহ সকল দপ্তরের সরকারি কর্মকর্তা, সুধীজনসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।#

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।