প্রধান সংবাদ
ডোমার প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তীব্র গরমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

গত কয়েকদিনের তীব্র গরমে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েই চলছে, পর্যাপ্ত পরিমানে বেড না থাকায় অধিকাংশ রোগীদের হাসপাতালের মেঝেতে চিকিৎসা সেবা নিতে দেখা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, গত কয়েকদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শতাধীক রোগী এখানে ভর্তি হয়। এদের মধ্যে বৃদ্ধ ও শিশুদের সংখ্যায় বেশী। তীব্র দাবদাহ ও গরমের মধ্যে বড়দের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, প্রচন্ড পেটে ব্যাথা, জ¦র, বমি ও ডায়রিয়ার উপস্বর্গ নিয়ে হাসপাতালের ওয়ার্ডে জায়গা না পেয়ে মেঝেতে এবং বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকে।
এদিকে হাসপাতালের ধারণ ক্ষমতার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট থাকলেও সেখানে ৩গুন রোগী ভর্তি হয়। অপরদিকে দর্শনাথীদের ভীড়ে চিকিৎসা সেবা দিতে কর্মকর্তা ও কর্মচারীদের চরম বেগপেতে হচ্ছে। সেবার মান নিয়েও রয়েছে নানামূখী অভিযোগ। উপজেলায় প্রায় ৩লক্ষ মানুষের জন্য ২৪ জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৫জন ডাক্তার। চাহিদা মতে ডাক্তার না থাকায় ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিস ডাঃ কামরুল হাসান নোবেল বলেন, “আমাদের ৫০ শয্যার হাসপাতাল, অথচ এখানে রোগী আছে ১শত ৩০ জনেরও বেশি। তাই অধিক রোগীকে মেঝে অথবা বারান্দায় রাখতে হয়েছে। ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে পর্যাপ্ত স্যালাইন, ইনজেকশন রয়েছে। নার্স,ওয়ার্ড বয়রা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। রোগীদের ভোগান্তি কমাতে বেডের সংখ্যা বাড়ানোর দাবী জানান অনেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০