প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধ
১২ জুলাই ২০২৫, ৫:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নেওয়ার আশ্বাস আসিফ নজরুলের

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নৃশংসভাবে নিহত ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বিশিষ্ট আইনবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও জানান, দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০ অনুযায়ী বিচার প্রক্রিয়া শুরু করা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

ঘটনার পটভূমি

গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনের পাকা রাস্তায় চাঁদ মিয়াকে পাথর দিয়ে আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি

সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তারা “অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, “যুবদলের অনেক গুণ, পাথর মেরে সোহাগ খুন”, “যুবদলের চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান” ইত্যাদি স্লোগানে হত্যার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “সোহাগ হত্যার প্রতিবাদে আজ শিক্ষার্থীরা যেমন রাস্তায় নেমেছে, আওয়ামী লীগ আমলেও আমরা একইভাবে অন্যায়ের প্রতিবাদ করেছি। বিএনপি এখন নিজ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে।”

এছাড়া, ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরাও গতকাল রাত ১০টার দিকে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাস চত্বর সংলগ্ন রাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হলে ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১০

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১১

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১২

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৩

১৪

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৫

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৬

১৭

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৯

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

২০