প্রধান সংবাদ
Northmail24 Team
৩ ফেব্রুয়ারী ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোঃ আবুল হাসেম, স্টাফ রিপোর্টার

মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারী ২০২৬ইং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় এর উদ্যোগে নীলফামারী জেলার সদর উপজেলার গাছবাড়ি নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে আনুমানিক ০৪ (চার) কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানকালে নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স মায়ের দোয়া স্টোরকে ৫০০/- (পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতার জন্য দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নীলফামারী পুলিশ বিভাগের একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ,সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা।

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১০

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১১

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১২

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১৩

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৪

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৫

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৬

১৭

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৮

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৯

২০