প্রধান সংবাদ
Northmail24 Team
৩ অগাস্ট ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী):

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত হয়েছে। “সরকারি সেবা গ্রহণ করি দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তুলি” স্লোগানে সোমবার উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
মেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিখোঁজ মহিলা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা এবং শিক্ষা উপবৃত্তির নতুন আবেদন গ্রহণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ভাতার তথ্য হালনাগাদ, আবেদন সংক্রান্ত জটিলতার সমাধান এবং কৃষি ঋণ বিতরণের ব্যবস্থাও রাখা হয়।
আয়োজকদের তথ্যমতে, মেলায় প্রায় দেড় হাজার সেবাপ্রার্থী অংশ নেন। আবেদনকারীর চাপ অব্যাহত থাকলে পরদিনও মেলা চালু রাখার পরিকল্পনার কথা জানান তারা।
মেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম লাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, “এটি একটি মানবিক উদ্যোগ। উপজেলা প্রশাসন দালাল ও হয়রানিমুক্ত পরিবেশে ভাতার আবেদন গ্রহণের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা প্রশংসনীয়। বর্তমান সরকার যোগ্য প্রত্যেক ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে কাজ করছে। এ ধরনের মেলা সে উদ্যোগকে আরও এগিয়ে নেবে।”
মেলায় কৃষি ঋণের পৃথক স্টল থেকে চারজন কৃষকের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। এছাড়া বিনামূল্যে হিমোগ্লোবিন পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় সেবা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
মেলার সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১০

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১১

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১২

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৩

১৪

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৫

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৬

১৭

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৯

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

২০