প্রধান সংবাদ
Northmail24 Team
১৫ জুলাই ২০২৬, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের বিরুদ্ধে নিজ দলিয় নেতার একটি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নামে সংস্কার বাবদ ২০২৫-২৬ অর্থ বছরের (টিআর) প্রকল্প থেকে ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। বরাদ্দকৃত মাদ্রাসাটি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদের বলে এলাকাবাসী জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী মনোনীত এমপি। অভিযোগ রয়েছে, তাঁর দলের স্থানীয় নেতা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শিব্বির আহমেদের নিজস্ব। শিক্ষা কার্যক্রমহীন একটি ইবতেদায়ী মাদ্রাসর জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ইসমাইল যদুমনি এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে ইবতেদায়ী মাদ্রাসার নামে মাত্র দুটি টিনশেড ঘর রয়েছে। মাদ্রাসার কোনো সাইনবোর্ড নেই। সেখানে কোনো শিক্ষার্থী বা শিক্ষকও পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য, সেখানে দীর্ঘদিন ধরে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে না।
এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন।আমরা জানিই না এখানে কোনো ইবতেদায়ী মাদ্রাসা আছে। কখনো ক্লাস হতে দেখিনি, কোনো শিক্ষক-শিক্ষার্থীও দেখিনি। শুধু দুটি টিনের ঘর রয়েছে। তারপরও কীভাবে এই প্রতিষ্ঠানের নামে সরকারি বরাদ্দ দেওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়।

স্থানীয়দের আরও অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাদ দিয়ে শিক্ষা কার্যক্রমহীন একটি প্রতিষ্ঠানের নামে সরকারি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের দাবি, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি সহায়তার আওতায় আনা হোক।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুজ্জামান বলেন,এমপি মহোদয়ের অভিপ্রায়ে এটি দেওয়া হয়েছে, ওনি এটির ডিও লেটার দিয়েছেন।

এ বিষয়ে সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের সঙ্গে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে মতামত জানতে চাইলে ফোন রিসিভ না করায় মতামত জানা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১০

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১১

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১২

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৩

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৪

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৫

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

১৬

কিশোরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতঋণের চেক, পুরস্কার ও গাছের চারা বিতরণ

১৭

নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল চত্বরে গাছে পেরেক ঠুকে ব্যানার: পরিবেশের জন্য হুমকি, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

১৮

দেবীগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ২২ কোটি ৫৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

১৯

কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

২০