প্রধান সংবাদ
Northmail24 Team
৭ জুলাই ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু


‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গবাদিপশুর জন্য গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাজা তালুকদার (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশের একটি আমগাছে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত খাজা তালুকদার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বাবুরহাট এলাকার মৃত নদেশ তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গবাদিপশুর খাদ্যের জন্য কাঁঠাল গাছের পাতা সংগ্রহ করতে তিনি একটি আমগাছে ওঠেন। পরে আমগাছের ওপর থেকে একটি বাঁশের লাঠির সাহায্যে পাশের কাঁঠাল গাছের পাতা পাড়ার চেষ্টা করেন। এ সময় লাঠিটি গাছের পাশ দিয়ে চলে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাঁশের লাঠিটি ভেজা থাকায় বিদ্যুৎ প্রবাহের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎ঘটনার পর স্থানীয় লোকজন তাকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

‎দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


‎বার্তা প্রেরক
‎নাহিদ সিদ্দিক বাপপী
‎দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি-
‎মোবাঃ ০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

কিশোরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতঋণের চেক, পুরস্কার ও গাছের চারা বিতরণ

নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল চত্বরে গাছে পেরেক ঠুকে ব্যানার: পরিবেশের জন্য হুমকি, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

দেবীগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ২২ কোটি ৫৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

দেবীগঞ্জে ইকরা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নদীভাঙনে বিলীন ২০০ মিটার সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ,ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুনতাকিম

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রধান শিক্ষক বহিস্কার, এলাকা ত্যাগে নিষেধাজ্ঞা

দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন

১০

প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করলেন, এমপি মুনতাকিম

১১

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালকে হারিয়ে ইতিহাস

১২

বড় ব্যাটারি ও ইমারসিভ ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০

১৩

কিশোরগঞ্জে বিলকিস ইসলাম এমপিকে সংবর্ধনা

১৪

দেবীগঞ্জে চলাচলের রাস্তা কেটে দেওয়ার অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন

১৫

স্বাস্থ্য বাজেটে বড় বৃদ্ধি, তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যয়ের ওপর জোর বিশেষজ্ঞদের

১৬

বিশ্বকাপে ইতিহাসের দ্বারপ্রান্তে ক্যাসেমিরো, ব্রাজিলের জয়ে গড়লেন অনন্য রেকর্ড

১৭

জাপান ম্যাচে শুরু থেকে নেইমার? সিদ্ধান্ত জানালেন আনচেলত্তি

১৮

ইউপি দোকানের জামানত ও ৪ বছরের ভাড়ার টাকা চেয়ারম্যানের পকেটে! অভিযোগে ক্ষুব্ধ সদস্যরা

১৯

কিশোরগঞ্জে ৪২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু

২০