প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নীলফামারী

নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান বুধবার দুপুর (১৬ জুলাই ২০২৫) শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

এসে পৌঁছালে শুরুতে ফুল দিয়ে বরণ করে নেন অত্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা।

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রকৃত শিখন-অবস্থার অগ্রগতি সরেজমিনে দেখতে তিনি এ পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ দক্ষতা (Reading Skill), সাংস্কৃতিক কার্যক্রম ও শিখন-অবস্থানের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীদের পাঠ্য-উন্নতি, আত্মবিশ্বাস এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের নাটিকা ও সংগীত উপস্থাপন করে অতিথিদের মুগ্ধ করে। জেলা প্রশাসক শিক্ষার্থীদের এমন সুন্দর ও প্রাণবন্ত উপস্থাপনা দেখে তাদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন।

আরও উপস্থিত ছিলেন,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব জছিজুল আলম মন্ডল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আতাউল গণি ওসমানী ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শামিমা আকতার।

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জানান, জেলা প্রশাসকের সরাসরি উপস্থিতি ও আন্তরিক পরামর্শ আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। শিক্ষার্থীরাও অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত বোধ করছে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতা অর্জনের মধ্য দিয়েই তোমরা ভবিষ্যতে দেশ ও জাতির গর্ব হয়ে উঠবে।”

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বিদ্যালয়ের অভিভাবক ছাউনি মেরামতসহ নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “জেলা প্রশাসকের পরিদর্শন ও মূল্যবান মতামত আমাদের কাজের গতিকে আরও গতিশীল করবে। আমরা শিক্ষকরা নতুন উদ্যমে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব।”

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসকের এই আন্তরিক আগ্রহ ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০