প্রধান সংবাদ
Northmail24 Team
৩১ জুলাই ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

তুহিনুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধি :-

নীলফামারী জলঢাকায় আউলিয়া খানার নালা ভরাট হয়ে প্রতি বর্ষা মৌসুমে জ্বলাবদ্ধতা সৃষ্টি হয়ে সারা বছরের জন্য চাষাবাদ যোগ্য জমি অনাবাদিতে পরিনত হওয়ায় কয়েক হাজার হেক্টর জমির মালিকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত মর্মে আউলিয়াখানার নদীর খাল পূর্ণখনন ও ফসল রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আউলিয়াখানা খাল খনন বাস্তবায়ন কমিটির সার্বিক আয়োজনে গতকাল ৩১শে জুলাই শুক্রবার বিকালে মন্থেরডাঙ্গা আউলিয়াখানা ব্রীজের উপরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জামায়াত নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ, সমাজকর্মী ডাঃ আনোয়ার হোসেন, বাবুল হোসেন, ওমর ফারুক সাবু, আনোয়ার হোসেন প্রমুখ। উক্ত মানববন্ধন কর্মসূচি বক্তারা বলেন, প্রতি বর্ষা মৌসুমে আউলিয়া খানায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পয়োনিষ্কাশন, কচুরিপানা ও নানাবিধ ময়লা আবর্জনার স্তূপ জমিয়ে থাকে। ফলে সারা বছর আউলিয়াখানায় প্রায় কয়েক হাজার হেক্টর চাষাবাদি জমি অনাবাদিতে পরিনত হয়। এতে করে জমির মালিকগন যেমন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় তেমনি সরকার বঞ্চিত হচ্ছে মুনাফা থেকে। এ জন্য সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আউলিয়াখানার নদী ও খাল পূর্ণখননের দাবী জানান বক্তারা। উক্ত মানববন্ধন কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত জমির মালিক, সূধী সমাজের ব্যক্তিবর্গসহ বিপুল পরিমাণ লোক অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১০

১১

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১২

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৩

১৪

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৭

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৯

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

২০