প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২৫, ৫:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীর পলাশবাড়ীতে ট্রেনে কাটা পরে ২ জনের মৃত্যু।

নীলফামারীর পলাশবাড়ী জ্ঞানদাস কানাইঘাটা তেঁতুলতলা রেলঘুন্টিতে ট্রেনের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগার ফলে মোটরসাইকেল আরোহীরা সঙ্গে সঙ্গে ২ জন নি হ ত হন।

বুধবার (২৫ জুন) সকাল ৮ টার দিকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— চওড়া বড়গাছা আরাজিদলুয়া এলাকার কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪০) এবং সেন্টু রায়ের ছেলে ভবেস রায় (২৮)। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, ট্রেনটি চিলাহাটি হয়ে ঢাকা যাচ্ছিল। ঘটনাস্থলে রেলক্রসিংয়ে কোনো গেইট নেই। মোটরসাইকেল আরোহী দুজন অসতর্কতাবশত রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

মোটরসাইকেলটি ইঞ্জিনের সঙ্গে নীলফামারী স্টেশনে পৌঁছায়, পরে যাত্রীগণের সহায়তায় মোটরসাইকেলটি বের করে চিলাহাটি এক্সপ্রেস আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

এলাকাবাসীর অভিযোগ, ওই রেলঘুন্টির দুই পাশে বাজার থাকায় রেললাইন পারাপারের সময় ট্রেন আসছে কি না তা দেখা যায় না। গেট বা গেটম্যান না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

নিহত সন্তোষ রায়ের বড় ভাই শিবু রায় বলেন, দুইজনেই সকালে কাজে বের হয়েছিলেন। কীভাবে কী ঘটল বুঝে উঠতে পারছি না। তবে শুনেছি ট্রেনের ধাক্কায় তাদের মোটরসাইকেলের ইঞ্জিন ট্রেনের সঙ্গে লেগে নীলফামারী রেলস্টেশন পর্যন্ত চলে যায়।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০