প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
১ জুলাই ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই দিনের ব্যবধানে এয়ার ইন্ডিয়ার দুটি বড় দুর্ঘটনা, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নেমেছে কর্তৃপক্ষ

মাত্র দুই দিনের ব্যবধানে এয়ার ইন্ডিয়ার দুটি ভয়াবহ ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে ভারতের বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে।

গত ১৪ জুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি মাঝআকাশে হঠাৎ করে প্রায় ৯০০ ফুট নিচে নেমে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়, তবে শেষপর্যন্ত বিমানটি ৯ ঘণ্টা ৮ মিনিটের দীর্ঘ যাত্রা শেষে নিরাপদেই ভিয়েনায় অবতরণ করে।

এ ঘটনায় বিমানের দুই পাইলটকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর নির্দেশে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, ব্ল্যাক বক্সের ডেটা বিশ্লেষণ করে ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেন, “পাইলটদের রিপোর্ট অনুযায়ী আমরা নিয়ম মেনে ডিজিসিএকে অবহিত করেছি। প্রাথমিক তদন্তে কিছু অসঙ্গতির ইঙ্গিত পাওয়া গেছে, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পাইলটদের ফ্লাইট পরিচালনার দায়িত্বে রাখা হচ্ছে না।”

এই ঘটনার মাত্র দু’দিন আগে, ১২ জুন, আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ যাত্রীর মধ্যে ২৪১ জন প্রাণ হারান। নিহত হন আরও কয়েকজন স্থানীয় বাসিন্দাও।

ঘটনার পরপরই উদ্ধার করা হয় বিমানের ব্ল্যাক বক্স। বিশেষজ্ঞ দল এরই মধ্যে তদন্ত কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, আগামী ১১ জুলাইয়ের মধ্যে ওই দুর্ঘটনার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এদিকে, সাম্প্রতিক এই দুর্ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ভারতের সংসদীয় স্থায়ী কমিটি আগামী ২৩ জুন এক বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে। সেখানে বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা, পাইলট ও কারিগরি জনবল ঘাটিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০