প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই ২০২৫, ৪:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র আশুরা আজ: কারবালার শহিদদের প্রতি প্রধান উপদেষ্টার গভীর শ্রদ্ধা

আজ পবিত্র আশুরা—ইসলামি ইতিহাসের শোকাবহ ও তাৎপর্যময় একটি দিন। এই দিনে সত্য ও ন্যায়ের পতাকা বহনকারী হজরত ইমাম হোসেন (রা.) কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হন।

এই দিন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।

এক বাণীতে তিনি বলেন, “পবিত্র আশুরার এই মহিমান্বিত দিনটি আমাদের জন্য আত্মশুদ্ধি, ত্যাগ ও আত্মত্যাগের এক মহান বার্তা বহন করে। কারবালার শহিদদের আত্মত্যাগ অন্যায়, জুলুম ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে অবিচল থাকার শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন, “এই তাৎপর্যপূর্ণ দিনে মহান আল্লাহর নৈকট্য লাভে বেশি বেশি নেক আমল, দোয়া, ইবাদত এবং মানবসেবামূলক কাজের মাধ্যমে দিনটি পালন করা উচিত।”

ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত, দান-খয়রাত ও জিকিরের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করছেন। শিয়া সম্প্রদায় আশুরা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা ও তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।

আশুরার মূল বার্তা হলো—সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। হজরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ এই চেতনায় আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০