প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৫, ২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের প্রত্যাশা ও প্রস্তুতি: গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন

বাংলাদেশের গণমানুষের বহুদিনের এক দৃঢ় প্রত্যাশা—সর্বমহলে গ্রহণযোগ্য, সুন্দর ও নিরপেক্ষ একটি নির্বাচন। দীর্ঘ ১৫ বছর ধরে সাধারণ মানুষ প্রকৃত অর্থে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর মানুষ আশায় বুক বাঁধে—এবার তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

এ প্রেক্ষাপটে ২০২৪ সালের ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়—যদি সব প্রস্তুতি সম্পন্ন হয়, তবে আগামী বছরের পবিত্র রমজান মাসের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এ প্রসঙ্গে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. সাহাবুল হক মন্তব্য করেন, শীর্ষ দুই নেতার এ বৈঠক ও যৌথ ঘোষণার মাধ্যমে জনগণের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে এখনো নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংশয় ও দ্বিধা রয়ে গেছে। নির্বাচনী ব্যবস্থার পিআর (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়নের দাবি, গুরুত্বপূর্ণ খাতগুলোর কাঠামোগত সংস্কার, এবং জুলাই সনদের আলোকে দিকনির্দেশনা—এসব ইস্যু এখনো আলোচনার কেন্দ্রে রয়েছে।

যদিও এসব বিষয় গুরুত্বপূর্ণ, তবুও মূল বিষয়টি হওয়া উচিত একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন। এ লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুতি সম্পন্ন করা প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীকে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত থাকার যে নির্দেশ দেওয়া হয়েছে, তা হয়তো ইঙ্গিত দিচ্ছে—রোজার আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা জোরদার হচ্ছে এবং চলমান জটিলতা নিরসনে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের এ যাত্রায়, এখন সময় কার্যকর সিদ্ধান্ত ও বাস্তব উদ্যোগ নেওয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০