প্রধান সংবাদ
Northmail24 Team
১২ জুলাই ২০২৫, ২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চলমান বন্যায় এইচএসসি ও সমমানের তিন বোর্ডের পরীক্ষা স্থগিত

সারা দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো তিনটি শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট বোর্ডগুলো বুধবার (৯ জুলাই) রাতে আলাদাভাবে এ তথ্য জানায়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত

কুমিল্লা শিক্ষা বোর্ড জানিয়েছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় বৃহস্পতিবারের নির্ধারিত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আগামী ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আলিম পরীক্ষা স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষাও স্থগিত করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও স্থগিতের নির্দিষ্ট কারণ বা নতুন তারিখ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত ঘোষণা

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ জুলাইয়ের সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে এবং নতুন সময়সূচি পরে জানানো হবে।

তবে তিন বোর্ডই জানিয়েছে, পরবর্তী পরীক্ষাগুলো নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের নিয়মিত বোর্ডের নির্দেশনার দিকে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০