প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে সিও বাজারে সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১, আহত অনেকে

রংপুর নগরীর সিও বাজার এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে সিও এলপিজি গ্যাস পাম্পে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের ভয়াবহতায় আশপাশের ১-২ কিলোমিটার এলাকার ভবনের থাই গ্লাস ভেঙে পড়ে। টিনের চালা ও ছাউনিগুলো ছিটকে গিয়ে দূরে পড়েছে।

স্টেশনের পাশে থাকা প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি যানবাহন সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গেছে। এমনকি লোহার অ্যাঙ্গেল ছিটকে গিয়ে আশপাশের গাছের ডালে গিয়ে ঝুলে থাকতে দেখা গেছে। পুরো এলাকা যেন মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়।

বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

স্থানীয়রা জানান, পাম্পটিতে কয়েকদিন ধরে সংস্কার কাজ চলছিল। গ্যাস ট্যাংক পরীক্ষার সময় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের অন্তত তিনটি গাড়িতে আগুন ধরে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়িঘর, দোকানপাট ও গাছপালা। প্রায় ১৫-২০টি যানবাহন এবং কয়েকটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

১০

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১১

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১২

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১৩

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৭

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৮

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৯

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০