প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
২৩ জুলাই ২০২৫, ৫:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

,

স্বর্ণের বাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। দেশের বাজারে ভালো মানের স্বর্ণ— অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। আগামী বুধবার (২৩ জুলাই) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য বৃদ্ধি পাওয়ায় এই নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম):

২২ ক্যারেট: ১,৭১,৬০১ টাকা (বৃদ্ধি ১,০৫০ টাকা)

২১ ক্যারেট: ১,৬৩,৭৯৮ টাকা (বৃদ্ধি ১,০০৪ টাকা)

১৮ ক্যারেট: ১,৪০,৪০০ টাকা (বৃদ্ধি ৮৫২ টাকা)

সনাতন পদ্ধতি: ১,১৬,১২৭ টাকা (বৃদ্ধি ৭৩৫ টাকা)

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণ বিক্রয়ের সময় নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও গুণমানের ভিত্তিতে এই মজুরিতে কিছুটা তারতম্য হতে পারে।

এর আগে চলতি জুলাই মাসেই দুই দফা স্বর্ণের দাম পরিবর্তন হয়েছিল— ২ জুলাই বাড়ানো ও ৮ জুলাই কিছুটা কমানো হয়।

রুপার দাম অপরিবর্তিত:

স্বর্ণের দামের এ পরিবর্তনের মধ্যেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমান রুপার দাম অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হয়েছে:

২২ ক্যারেট: ২,৮১১ টাকা

২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা

১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা

সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায়, বাজুস বলছে, সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১০

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১১

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

১২

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

১৩

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

১৪

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

১৫

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

১৬

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

১৭

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

১৮

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

১৯

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

২০