প্রধান সংবাদ
জলঢাকা প্রতিনিধি
২৬ জুলাই ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জলঢাকায় জুলাই পুণর্জাগরণে লাখো কণ্ঠে শপথের গর্জন

“জুলাই পুণর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২৬ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল সমাবেশ। সমাজে সচেতনতা, সমতা, নারী অধিকার ও সামাজিক মূল্যবোধ জোরদারের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির মূল আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়। সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের সূচনা হয়। এরপর লাখো মানুষের কণ্ঠে একযোগে সমাজ পরিবর্তনের শপথ পাঠ করানো হয়, যার মাধ্যমে দুর্নীতি, মাদক, নারী নির্যাতন, সহিংসতা, বাল্যবিবাহসহ সকল সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করা হয়। শপথ পাঠ পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, যিনি তাঁর বক্তব্যে বলেন, “সামাজিক পরিবর্তন আনতে হলে আমাদের প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। আজকের এই শপথ যেন বাস্তব জীবনে প্রতিফলিত হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।” অনুষ্ঠানে বক্তারা পুণর্জাগরণ, সামাজিক সহাবস্থান ও উন্নয়নে নারীর অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উপস্থিত সুধীজনদের অংশগ্রহণে পরিবেশনা, আলোচনা ও উন্মুক্ত মতামতের মধ্য দিয়ে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শিত হয় এবং উপস্থিত জনসাধারণকে সমাজ সংস্কারে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এ জাতীয় সমাবেশ সমাজে নৈতিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে কার্যকর ভ�

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১০

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১১

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১২

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৫

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৬

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৭

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

২০