প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
২৯ জুলাই ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গভীর সংস্কার না হলে দেশে আবারও ফিরতে পারে স্বৈরাচার: প্রধান উপদেষ্টা ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য কেবল উপরের সংস্কার যথেষ্ট নয়, মনের গভীর স্তরে পরিবর্তন আনা জরুরি। তিনি সতর্ক করে বলেন, যদি এই গভীর সংস্কার না হয়, তবে আবারও দেশে স্বৈরাচার ফিরে আসতে পারে।

মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ মানবাধিকার মিশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, “সংস্কার মানে শুধুমাত্র কিছু নীতিমালা পাল্টানো নয়; প্রয়োজন মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ও চিন্তার ভিতরে পরিবর্তন আনা। যদি এই ভিতরে পরিবর্তন না আসে, তাহলে যতই সংস্কার করি না কেন, যেই স্বৈরশাসনের বিরুদ্ধে আজ আমরা দাঁড়িয়েছি, কাল আবার সে ফিরে আসতে পারে।”

তিনি বলেন, “আমাদের কাজ হচ্ছে এমন একটি রাষ্ট্র গঠন করা, যেখানে ক্ষমতা কখনো জনগণের বিরুদ্ধে ব্যবহার না হয়। মানবাধিকার লঙ্ঘনের দায়ে যারা অপরাধ করেছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে বিচার কেবল শাস্তির জন্য নয়, বরং এই বার্তা দেওয়ার জন্য যে রাষ্ট্রীয় ক্ষমতা আর কখনো দমন-পীড়নের অস্ত্র হবে না।”

প্রধান উপদেষ্টা আরও জানান, একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক ব্যবস্থার জন্য জাতীয় ঐকমত্য গঠনের কাজ চলছে। তাঁর ভাষায়, “আমাদের লক্ষ্য একটি এমন বাংলাদেশ গড়া, যেখানে প্রতিটি নাগরিক শান্তি, মর্যাদা, স্বাধীনতা এবং গর্ব নিয়ে জীবনযাপন করতে পারে।”

তিনি জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক রোহিঙ্গা সংকট এবং গত বছরের রাজনৈতিক অস্থিরতা পর্যন্ত, জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে থেকেছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে র‌্যাব-১৩ এর অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১০

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১১

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১২

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৪

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৫

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৬

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৭

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৮

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৯

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

২০