প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি, সাব্বির হোসেন
৫ অগাস্ট ২০২৫, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

৫ আগস্ট (মঙ্গলবার) “জুলাই অভ্যুত্থান দিবস” উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ উপজেলাতেও দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা এসে জমায়েত হন। গণমিছিলটি বিকাল ৪টায় কিশোরগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা চত্ত্বর হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে কিশোরগঞ্জ উপজেলা পশু হাসপাতালের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য অধ্যাপক সাদের হোসেন। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-সৈয়দপুর ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুন্তাকিম।

বক্তারা বলেন, শহীদ মুজাহিদ ও শহীদ নিজামী শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জীবন দিয়েছেন। তারা আরও বলেন, “কিশোরগঞ্জের মাটিতে ফ্যাসিবাদের ঠাঁই নাই, চাঁদাবাজির ঠাঁই নাই, ভোট চুরির ঠাঁই নাই।” একইসাথে সরকারের সমালোচনা করে বক্তারা বর্তমান শাসনব্যবস্থাকে “অগণতান্ত্রিক ও স্বৈরাচারী” বলে উল্লেখ করেন।

সমাবেশ শেষে উপস্থিত সবাইকে শান্তিপূর্ণভাবে মিছিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ও মোবারকবাদ জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০