প্রধান সংবাদ
তোমার প্রতিনিধি, মানিক
২৪ অগাস্ট ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডোমারে মির্জাগঞ্জ কলেজের অধ্যক্ষ আনোয়ার হামিদ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা
“শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগড়” শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সহকর্মী ও শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ডোমার উপজেলার মির্জাগঞ্জ কলেজের অধ্যক্ষ আনোয়ার হামিদ শাহীন, সহকারী অধ্যপক আব্দুল কাদের এবং অফিস সহকারী হিতেন্দ্র নাথ রায়, জাহিদ হোসেন বাবু।
রোববার (২৪ আগস্ট) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের হলরুমে শিক্ষকদের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কলেজের সহকর্মীবৃন্দ।
বাংলা বিষয়ে জ্যেষ্ঠ প্রভাষক সাহানা আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় ঘোষ।
অতিথি হিসাবে বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, মির্জাগঞ্জ বহুমূখি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, জোড়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান, হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও সাবেক প্রভাষক ইলিয়াস হোসেন, প্রভাষক রহিদুল ইসলাম, কাওছার আলম বকুল, শামীম আশরাফী, তহিদুল ইসলামসহ বর্তমান ও সাবেক শিক্ষর্থীগণ বিদায়ী স্যারদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন এবং সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।
আনোয়ার হামিদ শাহীন ১৯৯৫ সালে কলেজের প্রতিষ্ঠা লগ্নথেকে দীর্ঘ ৩০ বছর যাবত সততা ও নিষ্ঠার সাথে অধ্যক্ষ হিসাবে দ্বায়িত্ব পালন করে আজ অবসরে যান তিনি। আলোচনা শেষে বিদায়ী স্যারদের সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
শেষে প্রিয় শিক্ষককে ফুলে সাজানো গাড়িতে উঠিয়ে বিদায় জানান। এসময় সহকর্মী ও শিক্ষার্থীদের নয়ন অশ্রুজলে কান্নায় চারপাশে পরিবেশ যেন ভারি হয়ে উঠে।
#
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
০১৭১৭-৯৭৭১৯৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০