প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা
৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সকালে দিন শুরুর সেরা অভ্যাস: খালি পেটে পানি পান

সকালের শুরুটা নিয়ে মানুষের অভ্যাস ভিন্ন ভিন্ন। কেউ ঘুম থেকে উঠেই এক কাপ চা খান, কেউ হাঁটতে বের হন, আবার কেউ ফলমূল বা শরীরচর্চা দিয়ে দিন শুরু করেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এসবের আগে সবচেয়ে উপকারী কাজ হলো খালি পেটে পানি পান করা। আর যদি ঘুম থেকে উঠে অন্তত এক লিটার পানি পান করা যায়, তার সুফল আরও বেশি মেলে।

মুম্বাইয়ের গ্লেনেগলস হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মঞ্জুষা আগরওয়াল জানান, টানা ৬–৮ ঘণ্টা ঘুমের পর শরীরে পানিশূন্যতা দেখা দেয়। সকালে পানি খেলে অঙ্গ-প্রত্যঙ্গ দ্রুত সক্রিয় হয় এবং শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। এতে হজমশক্তি ভালো থাকে, কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা কমে যায়।

তার মতে, নিয়মিত সকালে পানি খাওয়ার অভ্যাস থাকলে সারাদিন সতেজ অনুভূত হয়, ত্বক উজ্জ্বল ও হাইড্রেটেড থাকে। পানি শরীর পরিষ্কার করায় ব্রণ ও শুষ্কতার ঝুঁকিও কমে। একইসঙ্গে মস্তিষ্ক সতেজ থাকে, শক্তি বাড়ে, মেজাজ ভালো হয় এবং ক্যালরি বার্ন হওয়ার কারণে ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে।

ডা. মঞ্জুষা পরামর্শ দেন, সুস্থ ও সতেজ থাকতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অন্তত এক লিটার পানি পান করা উচিত। তবে যাদের হৃদরোগ, লিভার বা কিডনির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এতটা পানি পান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০