প্রধান সংবাদ
Northmail24 Team
১২ নভেম্বর ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জলঢাকায় প্রান্তিক চাষীদের মাঝে কৃষি উপকরন বিতরন।

মোঃ তুহিনুর রহমান, জলঢাকা নীলফামারী প্রতিনিধি

১২ নভেম্বর, বুধবার ২০২৫ ইং

২০২৫-২৬ অর্থবছরে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি ও কৃষি উৎপাদন সম্প্রসারনে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় জলঢাকা কৃষি অফিস প্রান্তিক চাষীদের মাঝে কৃষি উপকরন বিতরন করেছে। তালিকাভূক্ত কৃষকদের মাঝে সরিষা, গম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ বীজ ও প্রয়োজনীয় সার প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ, জনাব মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম, কৃষি সম্প্রসারন অফিসার জনাব, আসাদুজ্জামান আসাদ, শাহাজাহান কবির লেলিন সাধারণ সম্পাদক প্রেসক্লাব জলঢাকা, উপ সহকারি কৃষি কর্মকর্তাগণ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উপকারভোগি কৃষকগন উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭৪০ জন কৃষককে প্রণোদনার আওতায় এসব কৃষি উপকরন বিতরন করা হবে। উপস্থিত উপকারভোগি কৃষক মোজাম্মেল হক প্রণোদনা হিসাবে কৃষি উপকরন পেয়ে খুব আনন্দিত বলে জানান। তিনি বলেন, বিনামুল্যে সরকার থেকে কৃষি উপকরণ পাওয়ায় তার উৎপাদন খরচ কম হবে এবং তিনি শস্য উৎপাদনে আরও বেশী মনোযোগি হবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপ সহকারি কৃষি কর্মকর্তাগন মাঠ পর্যায়ে সুষ্ঠ যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত প্রান্তিক চাষীদের এসব তালিকা তৈরী করেছেন। তালিকাভুক্ত চাষীদের মাঝে কৃষি উপকরন বিতরনের মাধ্যমে তাদের উৎসাহিত করা ও কৃষিখাতে সরকার প্রদত্ত ভর্তুকি কৃষকদের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যেই এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০