প্রধান সংবাদ
Northmail24 Team
৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে সম্পদের অভাব নেই, অভাব সৎ নেতৃত্বের — এটিএম আজহারুল ইসলাম

সাব্বির হোসেন, নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে ৫ অক্টোবরের আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ৭ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় নতুন টেপারহাটে নীলফামারী-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীতে নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশে সম্পদের অভাব নেই, অভাব সৎ নেতৃত্বের। সৎ নেতৃত্ব থাকলে দেশের এই করুণ অবস্থা হতো না। হাজার হাজার কোটি টাকা পাচার না হলে এ দেশকে গরিব বলা যেত না। আমাদের সম্পদ সৎভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুরকেও ছাড়িয়ে যেত।”

তিনি আরও বলেন, “আমরা আর পিছনে ফিরে যেতে চাই না। জনগণ আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ চায় না। জুলাই সনদের বাস্তবায়নে আমরা গণভোটের দাবি জানাচ্ছি। নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে, যাতে এ দেশের ভবিষ্যৎ নেতৃত্ব সৎ ও আইনি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন
জামায়াত ইসলামী রংপুর–দিনাজপুর অঞ্চল টিম সদস্য আব্দুর রশিদ
নীলফামারী-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার
নীলফামারী-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম
জেলা কর্মপরিষদ সদস্য ছাদের হোসেন
জেলা মানবসম্পদ বিভাগের পরিচালক আব্দুল কাদিম
কিশোরগঞ্জ উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ

বক্তারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, জামায়াত সবসময় মানবিক সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করবে।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাংলাদেশ জামায়াত ইসলামী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে র‌্যাব-১৩ এর অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১০

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১১

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১২

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৪

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৫

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৬

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৭

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৮

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৯

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

২০