প্রধান সংবাদ
Northmail24 Team
১৪ ডিসেম্বর ২০২৫, ৮:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নীরা:

‘শুভ কাজে সবার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখার উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর) জেলা শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখার সভাপতি আজাহারুল ইসলাম রাজার সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মেসবাহুল হক, আব্দুর রশিদ শাহ, সহ-সভাপতি বাসুদেব রায়, কাশফিয়া নাহরীন, শাহ্ মো. আবু মুক্তাদির এবং ইভেন্ট সম্পাদক উমাইরা কাদেরি লিংকা প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন।

এতে উপদেষ্টা মেসবাহুল হক বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমানে একটি বড় সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। অধিকাংশ দুর্ঘটনার পেছনে রয়েছে বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য এবং পথচারীদের অসচেতনতা। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হলে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তিনি চালক ও পথচারী উভয়কেই ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

সহ-সভাপতি কাশফিয়া নাহরীন বলেন, অতিরিক্ত গতি, ওভারটেকিং এবং হেলমেট ও সিটবেল্ট ব্যবহার না করাই দুর্ঘটনার অন্যতম কারণ। বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।

ইভেন্ট সম্পাদক উমাইরা কাদেরি লিংকা বলেন, সম্প্রতি নীলফামারী জেলায় সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কোনো না কোনো পরিবার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতিতে সবাইকে আরও সচেতন ও সতর্ক হতে হবে।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা রাষ্ট্রের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়মিতভাবে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সভাপতি আজাহারুল ইসলাম রাজা বলেন, সড়ক দুর্ঘটনায় অকালেই অনেক তাজা প্রাণ ঝরে যাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সচেতনতা, শৃঙ্খলা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই এ মৃত্যুমিছিল রোধ করা সম্ভব। তিনি নিরাপদ সড়ক গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি গীরেন্দ্রনাথ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাঈম শাহ, গোলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক দীপু রায়, প্রচার সম্পাদক লাবু ইসলাম রিদয়, অর্থ সম্পাদক সাজু ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সচেতন নাগরিকরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে র‌্যাব-১৩ এর অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১০

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১১

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১২

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৪

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৫

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৬

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৭

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৮

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৯

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

২০