প্রধান সংবাদ
Northmail24 Team
৪ জানুয়ারী ২০২৬, ৫:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণদের ওপর আস্থা নামিবিয়ার, নেতৃত্বে এরাসমাস

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নামিবিয়া ক্রিকেট বোর্ড। বৈশ্বিক এই আসরে দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ অলরাউন্ডার গেরহার্ড এরাসমাস।
ঘোষিত দলে আন্তর্জাতিক অভিজ্ঞতার ঘাটতি থাকলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের ওপর ভরসা রেখেছে নামিবিয়া। স্কোয়াড ঘোষণায় সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে উইলেম মাইবার্গের নাম। মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তিনি, তাও আবার ওয়ানডে সংস্করণে। এখনো পর্যন্ত স্বীকৃত কোনো টি-টোয়েন্টি ম্যাচ না খেলেও তাকে এই সংস্করণের বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগের আসরের স্কোয়াড থেকে এবার ১০ জন ক্রিকেটারকে ধরে রেখেছে নামিবিয়া। পাশাপাশি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন লরেন স্টিনক্যাম্প, জেসি বেল্ট, উইলেম মাইবার্গ ও ম্যাক্স হেইঙ্গো। গত আসরে বাদ পড়া অভিজ্ঞ অলরাউন্ডার নিকোল লফটি-ইটন এবার আবারও দলে ফিরেছেন, যা স্কোয়াডে ভারসাম্য এনে দিয়েছে।
পেস বোলিং বিভাগে নেতৃত্ব দেবেন মাত্র ২০ বছর বয়সী প্রতিভাবান পেসার জ্যাক ব্র্যাসেল। তার সঙ্গে থাকছেন অভিজ্ঞ বেন শিকঙ্গো ও তরুণ ম্যাক্স হেইঙ্গো। ব্যাটিং ইউনিটে মূল ভরসা হিসেবে রাখা হয়েছে লরেন স্টিনক্যাম্প, জান বাল্ট, ডিলান লিচার ও উইলেম মাইবার্গকে।
বিশ্বকাপে নামিবিয়া পড়েছে একটি কঠিন গ্রুপে। যেখানে তাদের মোকাবিলা করতে হবে শক্তিশালী দল ভারত ও পাকিস্তানের পাশাপাশি নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার চূড়ান্ত স্কোয়াড
গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, বের্নার্ড শুলজ, রুবেন ট্রাম্পেলমান, জেজে স্মিট, ইয়ান ফ্রাইলিঙ্ক, লরেন স্টিনক্যাম্প, মালান ক্রুগার, নিকোল লফটি-ইটন, জ্যাক ব্র্যাসেল, বেন শিকঙ্গো, জেসি বেল্ট, ডিলান লিচার, উইলেম মাইবার্গ, ম্যাক্স হেইঙ্গো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে র‌্যাব-১৩ এর অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১০

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১১

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১২

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৪

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৫

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৬

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৭

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৮

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৯

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

২০