প্রধান সংবাদ
Northmail24 Team
১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে, জামায়াত প্রার্থী হাফেজ মুনতাকিমের মতবিনিময়

সাব্বির হোসেন , নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের ১১ দল সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। সোমবার (১ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় প্রেসক্লাবের হলরুমে এই আয়োজন করা হয়।

সোমবার বিকেলে কিশোরগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী জনসভা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম। উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র শিবির রংপুর বিভাগীয় সভাপতি নুরুল হুদা, কিশোরগঞ্জ উপজেলা নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল।

সাংবাদিকদের জিজ্ঞেসার প্রেক্ষিতে এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, আমীরে জামায়াত ক্লিয়ার বলেছেন ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। তাই আমি নির্বাচিত হলে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় সমানভাবে উন্নয়ন করবো। অবহেলিত জনপদ হিসেবে কিশোরগঞ্জকে প্রাধান্য দিয়েই আমরা এগিয়ে যেতে চাই।

বিশেষ করে সৈয়দপুর ও কিশোরগঞ্জকে সহজভাবে কানেক্টেড করতে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বাজার থেকে নিতাই ইউনিয়নের মধ্যে মূল সড়কটি প্রশস্ত ও টিকসই উন্নত করা হবে। যাতে যোগাযোগ ব্যবস্থা সময় সাশ্রয় ও সহজলভ্য হয়। সেই সাথে সবগুলো সড়ক পাকাকরণের আওতায় আনা হবে। যাতে কৃষি প্রধান কিশোরগঞ্জের সকল পণ্য দ্রুত সৈয়দপুরে পৌঁছাতে পারে।

এরপর প্রাধান্য বিষয় হলো তৃণমূলের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছাতে প্রতিটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ন্যুনতম ২ জন এমবিবিএস চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হবে। কিশোরগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের সুযোগ সুবিধা যথাযথভাবে পেতে সব ধরনের মেশিনপত্র ও প্রয়োজনীয় লোকবল নিয়োগে সার্বিক উদ্যোগ নেয়া হবে। সৈয়দপুরে এমআর করার জন্য ১০০ শয্যা হাসপাতালে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ কর্মীদের দাবী অনুযায়ী কিশোরগঞ্জ প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণসহ প্রয়োজন আনুষাঙ্গিক জিনিসপত্রের যোগান দেয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। এরপর নেতাকর্মী ও সাংবাদিকদের নিয়ে নির্বাচনী জনসভা স্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

কিশোরগঞ্জ উপজেলা আমীর আব্দুর রশিদ জানান, সোমবারের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ) এর ভিপি সাদিক কায়েম। এছাড়াও নীলফামারী জেলা আমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০