প্রধান সংবাদ
Northmail24 Team
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৪৪তম বিসিএস: নন-ক্যাডারে ৪,১৩৬ জনের সাময়িক মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক, নীরা :
৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের স্বাক্ষর রয়েছে।
প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুসারে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম বিবেচনা করে এই মনোনয়ন তালিকা প্রস্তুত করা হয়েছে। নবম থেকে একাদশ গ্রেডের বিভিন্ন শূন্য পদে এসব নিয়োগ কার্যকর হবে।
মনোনীতদের বড় অংশই নবম গ্রেডের বিভিন্ন পদে সুযোগ পেয়েছেন। এর মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৩ জন, সাব-রেজিস্ট্রার পদে ৮ জন এবং সহকারী পরিচালক পদে ২৯ জন রয়েছেন। এছাড়া পাসপোর্ট সংশ্লিষ্ট পদে ১৪ জন, ঔষধ তত্ত্বাবধায়ক পদে ১৯ জন, খাদ্য পরিদর্শক হিসেবে ১৬৩ জন এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮ জন মনোনয়ন পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উপযুক্ত প্রার্থী না পাওয়ায় কিছু পদ আপাতত শূন্য রাখা হয়েছে। এর মধ্যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং কৃষি ও শারীরিক শিক্ষা বিষয়ের ইন্সট্রাক্টর পদ উল্লেখযোগ্য।
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী আবেদন করেন। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। পরে লিখিত পরীক্ষায় প্রায় ৪ হাজার প্রার্থী সফল হন, যাদের মধ্য থেকেই এই নন-ক্যাডার মনোনয়ন দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০