প্রধান সংবাদ
Northmail24 Team
১৪ মার্চ ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় প্রতিনিধি-

পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দেবীগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
ইফতার মাহফিলে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ডা. নজরুল ইসলাম, চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজু, সদস্য সচিব রোকনুজ্জামান সুমনসহ বিএনপির আওতাধীন দশটি ইউনিয়নের নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় মহিলা দলের নেত্রীকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির কিছু নেতার পরিবারের সদস্যদের অন্য দলে ভোট দেওয়ার অভিযোগ বিভিন্ন মাধ্যমে তার কাছে এসেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা আগে নিজেদের ঘর গোছান, তারপর দল করার চেষ্টা করুন। বিএনপির মান ও মর্যাদা রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, দলের বিরুদ্ধে কোনো অনিয়ম বা অভিযোগ আসার আগেই সবাইকে সতর্ক থাকতে হবে এবং দলীয় শৃঙ্খলা মেনে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি চান না দলের কেউ প্রশাসনিক কোনো জটিলতায় পড়ুক বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক।
অনুষ্ঠানের শেষে ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০