প্রধান সংবাদ
Northmail24 Team
১৪ মার্চ ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

সাব্বির হোসেন,নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওয়ার্ড কমিটির প্রস্তুতকৃত তালিকা ছাড়াই চেয়ারম্যানের একক তালিকা অনুমোদন, ডিও প্রদান ও ভিজিএফ চাল বিতরণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্যগণ। শনিবার (১৪ মার্চ) দুপুরে বাহাগিলী ইউনিয়ন পরিষদ চত্বরে তারা এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা জানান, মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ও মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরখাস্তকৃত বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলাকে ভিজিএফ চালের ডিও প্রদান, ওয়ার্ড কমিটির প্রস্তুতকৃত তালিকা ছাড়াই ওই চেয়ারম্যানের একক তালিকা অনুমোদন ও ভিজিএফ চাল বিতরণ প্রক্রিয়ার প্রতিবাদে আমরা আপনাদের নিয়ে সংবাদ সম্মেলন করছি। তারা জানান, কিশোরগঞ্জ উপজেলায় ভিজিএফ তালিকা ও বিতরণে সরকারি নীতিমালা ও বাংলাদেশ সরকারের আইন চরমভাবে লংঘন করা হয়েছে। নীতিমালায় যেখানে ওয়ার্ড কমিটি কর্তৃক তালিকা প্রস্তুত ও ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই বাছাই পূর্বক অনুমোদনের জন্য উপজেলা কমিটিকে প্রেরণের কথা বলা আছে। সেখানে ওয়ার্ড কমিটির কোন কার্যক্রম ছাড়াই ইউপি চেয়ারম্যান নিজেই তালিকা প্রস্তুত করে এবং চেয়ারম্যানদের ডেকে নিয়ে ওই তালিকা অনুমোদন করা হয়েছে বলেও জানতে পেরেছি। মহামান্য সুপ্রিম কোটের রায়ে বরখাস্তকৃত চেয়ারম্যান সুজাউদ্দৌলা একক সিদ্ধান্তে গোপনে তালিকা করেছেন, ওই তালিকাই নেই ওয়ার্ড কমিটির স্বাক্ষর। সে তালিকার অনুমোদনও একটি আইন লংঘন। এছাড়াও অভিযোগ করা হয়, অফিস বন্ধের আগের দিন বৃহস্পতিবার গোপনে ডিও লেটার প্রদান, শুক্রবার তড়িঘরি করে চাল উত্তোলন করা, যাতে কোন জবাবদিহিতা ও তদারকি করা সম্ভব না হয়। সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা নীতিমালা অনুযায়ী ওয়ার্ড কমিটির প্রকাশ্য তালিকার মাধ্যমে হতদরিদ্র ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তার ভিজিএফের চাল বিতরণের দাবী জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ডাবলু হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যগণ।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, শুধু বাহাগিলী ইউনিয়ন নয় উপজেলার ৯ টি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণের ক্ষেত্রে নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। একটি ইউনিয়নেরও তালিকা প্রকাশ্য ওয়ার্ড কমিটির মাধ্যমে করা হয়নি। চেয়ারম্যানরা যে তালিকা দিয়েছে তা অনুমোদন দিয়ে নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান জানান, নীতিমালা অনুযায়ী ওয়ার্ড কমিটি তালিকা প্রস্তুত করে ইউনিয়ন কমিটিকে দিবে, ইউনিয়ন কমিটি সে তালিকা যাচাই বাছাই পূর্বক অনুমোদনের জন্য উপজেলা কমিটিকে দিলে তা অনুমোদন করা হয়। নীতিমালার বাহিরে কোন কাজ হলে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মহামান্য আদালতের কপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাওয়া হয়নি বলেও এ কর্মকর্তা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০