প্রধান সংবাদ
Northmail24 Team
১১ এপ্রিল ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

পঞ্চগড় প্রতিনিধি বাপ্পী
পঞ্চগড়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬-এ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে সম্মাননা অর্জন করেছেন নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তনবিরুজ্জামান রুবেল। এই অর্জন তার দীর্ঘদিনের নিষ্ঠা, পরিশ্রম এবং শিক্ষাক্ষেত্রে অবদানেরই স্বীকৃতি।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় শহরের বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে জেলা শিক্ষা অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান মাহমুদ এবং দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামসহ শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

তনবিরুজ্জামান রুবেল একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ বাংলা বিষয়ের শিক্ষক। কর্মজীবনের শুরুতে তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বনিকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন করে তিনি নিজের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করেন। বর্তমানে তিনি নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শ্রেণিকক্ষে দক্ষ পাঠদান এবং শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক অবদানের জন্য তিনি ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় গত ১৭ জানুয়ারি জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পঞ্চগড় জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হন তিনি।

এই সম্মাননা শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পঞ্চগড় জেলার শিক্ষা অঙ্গনের জন্যও এক গৌরবের বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১১

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৩

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৪

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৫

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৮

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৯

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

২০