প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা
৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেদানা খাওয়ার ৭টি দারুণ উপকারিতা

আমাদের অনেকেই জানি, ফল খাওয়া শরীরের জন্য অপরিহার্য। কিন্তু প্রতিদিনের জীবনে নানা রকম ফলের ভিড়ে কোনটা খাওয়া সবচেয়ে উপকারী, তা নিয়ে দ্বিধায় পড়তে হয়। এর মধ্যেই একটি বিশেষ ফল হলো বেদানা। ছোট ছোট লাল দানা শুধু দেখতে নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ।

সম্প্রতি ভারতের পুষ্টিবিদ অনুশ্রী মিত্র জানিয়েছেন, নিয়মিত বেদানা খেলে শরীর নানাভাবে উপকৃত হয়। চলুন জেনে নেওয়া যাক এর স্বাস্থ্যগুণ—

১. পুষ্টিতে ভরপুর

বেদানায় রয়েছে ফাইবার, ভিটামিন সি ও কে, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। এগুলো শরীরকে শক্তিশালী রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

২. অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার

এই ফলে থাকে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীর থেকে টক্সিন দূর করে এবং কোষকে সুরক্ষা দেয়। এতে ক্যানসারসহ দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকি কমে।

৩. হৃদযন্ত্রের জন্য ভালো

বেদানার রস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরল কমায়। ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই হ্রাস পায়।

৪. ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন

এর গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না। তাই ডায়াবেটিস রোগীরাও নিরাপদে খেতে পারেন।

৫. হজমে সহায়ক

বেদানার ফাইবার হজমে সাহায্য করে, পেট পরিষ্কার রাখে এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তবে কোষ্ঠকাঠিন্য যাদের আছে, তারা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

৬. ত্বকের যত্নে কার্যকর

অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বককে ফ্রি র‌্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। এতে বলিরেখা কমে, ত্বক হয় টানটান ও উজ্জ্বল।

৭. রক্তশূন্যতা কমাতে সহায়ক

বেদানায় সরাসরি আয়রন না থাকলেও ভিটামিন সি থাকার কারণে আয়রন শোষণ বাড়ে। ফলে আয়রনযুক্ত খাবারের সঙ্গে খেলে হিমোগ্লোবিন বাড়ে এবং রক্তশূন্যতার ঝুঁকি কমে।

কখন খাবেন বেদানা?

পুষ্টিবিদ অনুশ্রী মিত্রের মতে—

সকালের নাশতার পর

দুপুরের খাবারের আগে বা বিকেল ৪টার দিকে

দানা চিবিয়ে খাওয়া সবচেয়ে ভালো, তবে চাইলে রস হিসেবেও খাওয়া যায়।

টক দই, ওটস, স্মুদি বা সালাদে মিশিয়েও খাওয়া যেতে পারে।

ছোট্ট হলেও বেদানার উপকার অনেক বড়। নিয়মিত খাদ্যতালিকায় রাখুন, সুস্থ থাকুন। তবে বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দপুরে সংরক্ষিত নারী এমপি বিলকিস ইসলামকে সংবর্ধনা

নীলফামারীতে র‌্যাব-১৩ এর অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১০

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১১

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১২

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৩

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৫

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৬

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৮

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৯

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

২০