প্রধান সংবাদ
Northmail24 Team
১৩ অক্টোবর ২০২৫, ৩:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ বর্ষার বিদায়, দোরগোড়ায় শীতের আগমন

নিজস্ব প্রতিবেদক, নীরা

দীর্ঘস্থায়ী বর্ষার পর অবশেষে বিদায় নিচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই বর্ষা পুরোপুরি বিদায় নিতে পারে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে চলতি বছরের ‘দীর্ঘ বর্ষা’ অধ্যায়।

ইতোমধ্যে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শরতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। ভোরের দিকে হালকা শীত আর মাঝেমধ্যে ঘন কুয়াশায় মোড়ানো পথঘাট—প্রান্তিক জনপদে যেন শীতের আগমনবার্তা।

আবহাওয়া অধিদপ্তরের তিন মাসব্যাপী দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, বর্ষার বিদায়ের পরপরই দেশজুড়ে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। আসন্ন শীত মৌসুমে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পূর্বাভাস।

অক্টোবর মাসের পূর্বাভাস অনুযায়ী, এ মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে বাংলাদেশ থেকে বিদায় নেবে। এই সময়ের মধ্যে দেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাসে জানানো হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও তা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।

শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থানে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সব মিলিয়ে, বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে শীতের আমেজে মোড়াতে শুরু করেছে দেশ—আবহাওয়ার পরিবর্তনের এই রূপে প্রকৃতিও যেন নতুন ঋতুর প্রস্তুতি নিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দপুরে সংরক্ষিত নারী এমপি বিলকিস ইসলামকে সংবর্ধনা

নীলফামারীতে র‌্যাব-১৩ এর অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১০

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১১

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১২

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৩

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৫

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৬

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৮

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৯

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

২০