
মোঃ সাগর আলী, নীলফামারীঃ
নীলফামারীর ডিমলাতে র্যাব-১৩ এর অভিযানে ২৫ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে, ২ মে ২০২৬, ভোররাতে র্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের একটি দল ডিমলা উপজেলার ঝুনাগাছা চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালায়।
অভিযানে মসির ইসলামের বাড়ি থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মিষ্টার ইসলাম নামে (১৮) বছর বয়সী এক যুবককে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত মিষ্টার ইসলাম একই এলাকার আসমত আলীর ছেলে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে গাঁজাসহ তাকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন