প্রধান সংবাদ
Northmail24 Team
৫ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৈয়দপুরে সংরক্ষিত নারী এমপি বিলকিস ইসলামকে সংবর্ধনা

মোঃ আবুল হাসেম
জেলা প্রতিনিধি, নীলফামারী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য বিলকিস ইসলাম শপথ গ্রহণের পর নিজ এলাকায় প্রথম আগমনে সৈয়দপুরে তাকে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকায় থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে বিএনপি’র সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।
পরে একটি শোভাযাত্রার মাধ্যমে তাকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সভাস্থলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নবনির্বাচিত এমপি বিলকিস ইসলাম বলেন, সৈয়দপুর-কিশোরগঞ্জসহ সমগ্র নীলফামারী জেলার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করবেন। তিনি বলেন, “এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করতে চাই। বিশেষ করে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।”

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে জনগণের কল্যাণে যা যা করা সম্ভব, তার সবকিছুই বাস্তবায়নে তিনি উদ্যোগ নেবেন। এজন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বিলকিস ইসলামের পূর্ববর্তী দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তার নেতৃত্বে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, বিলকিস ইসলাম বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি। এর আগে তিনি একই সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দপুরে সংরক্ষিত নারী এমপি বিলকিস ইসলামকে সংবর্ধনা

নীলফামারীতে র‌্যাব-১৩ এর অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১০

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১১

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১২

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৩

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৫

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৬

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৮

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৯

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

২০